সময়ের ছাই। commemorative poem about anjan banerjee by srijato after the very untimely covid-death of the illustrious zee 24 ghanta editor

শ্রীজাত

 

সকলকে নিয়ে হাঁটা তো সহজ নয়,

শরীরে মিছিল নেওয়াও কঠিন খুব।

কে জানে কখন কাছে ডেকে নেয় ক্ষয়…

কে জানে কোনটা শেষ কুম্ভের ডুব…

 

তবুও সাহস মাথা তোলে বারবার

মানুষের ডাকে সাড়া দেয় ফিরে ফিরে,

একবার গেলে ফিরবে না কেউ আর

সময়ের ছাই ভেসে আসে নদীতীরে।

 

তুমি ছিলে ব’লে অনেকে স্বপ্ন দ্যাখে

তুমি নেই, তাই অনেকের কাঁধে ঢেউ…

যে যার মিছিলে জুড়ে যাবে একে একে

কেবল তোমাকে ভুলতে পারে না কেউ।

 

আস্তে আস্তে সয়ে যায় সব শোক,

অভিঘাত এসে মিশে যায় সম্বিতে।

তবুও এবারে পারবে না জানি চোখ

কান্নার শেষে অঞ্জন মুছে নিতে…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Mount Nyiragongo: Lava destroys houses after DR Congo volcano erupts

Sun May 23 , 2021
After a large volcano erupted in the Democratic Republic of Congo, footage shows lava on nearby streets, houses on fire and a thick orange cloud over the eastern city of Goma. Thousands of people have fled their homes after fountains of lava burst from the Mount Nyiragongo. Read more: DR […]

Breaking News

Recent Posts