আমপানের মতো ইয়াসের ক্ষয়ক্ষতি দেখতে আসছেন PM Modi, করবেন পর্যালোচনা বৈঠক

নিজস্ব প্রতিবেদন: আমপানের পর বাংলায় এসে দুর্গত এলাকা পরিদর্শন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইয়াসের পর তাঁর আসা নিয়ে জল্পনা ছিলই। বৃহস্পতিবার দুপুরে জানা গেল, আগামিকাল, শুক্রবার ওড়িশা ও পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে ক্ষয়ক্ষতি দেখতে আসছেন প্রধানমন্ত্রী।       

 

শুক্রবার প্রধানমন্ত্রী প্রথমে যাবেন ওড়িশার ভুবনেশ্বরে। সেখানে পর্যালোচনা বৈঠক রয়েছে তাঁর। তারপর আকাশপথে বালাশোর, ভদ্রক ও পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। তারপর পশ্চিমবঙ্গে ইয়াসের ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা বৈঠক সারবেন তিনি। 

শুক্রবার কপ্টারে প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিঙ্গলগঞ্জ ও সাগরে পর্যালোচনা বৈঠক। তার পর চলে যাবেন পূর্ব মেদিনীপুর। শনিবার তাঁর পর্যালোচনা বৈঠক। আমপানের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কপ্টারে ছিলেন মুখ্যমন্ত্রী। তবে এবার কি মুখ্যমন্ত্রীর সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন প্রধানমন্ত্রী, তা এখনও স্পষ্ট নয়। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

India YouTuber arrested for 'flying' dog with helium balloons

Thu May 27 , 2021
He tied helium balloons to his dog and attempted to “fly” the pet to make a viral video. Source link

Breaking News

Recent Posts