রাতে ভালো ঘুমিয়েছেন, শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে Buddhadeb Bhattacharjee-র

নিজস্ব প্রতিবেদন: রাতে ভালো ঘুমিয়েছেন। সর্দি-কাশিও কমেছে। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee)। মেডিক্যাল বুলেটিনে এবার আশার খবর শোনাল হাসপাতাল কর্তৃপক্ষ।

কেমন আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী? মঙ্গলবার সকালে মেডিক্যাল বুলেটিন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্য বাইপ্যাপ সাপোর্টে রয়েছেন। তবে আরও খানিকটা কমানো হয়েছে অক্সিজেনের মাত্রা। এখন ১-২ লিটার অক্সিজেন লাগছে তাঁর। রক্তচাপ নিয়ন্ত্রণে, হৃদস্পন্দন মিনিটে ৬৫। রাতে ভালো ঘুমিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। কথা বলতে পারছেন তিনি। খাওয়াদাওয়া-ও স্বাভাবিক।

আরও পড়ুন: ‘বাঙালি প্রধানমন্ত্রী’, আরও একটা যুদ্ধ জয়ের পর ট্রেন্ডিং Mamata

প্রসঙ্গত, গত ১৮ মে করোনায় আক্রান্ত হন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। করোনায় আক্রান্ত হন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও। তিনি হাসপাতালে ভর্তি হলেও, বাড়িতে থেকে চিকিৎসা করাতে চান প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে, মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharjee) উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, মঙ্গলবার তাঁর অক্সিজেন স্যাচুরেশন ৮০-৮২ হয়ে গিয়েছিল। তাঁর চিকিৎসার জন্য গঠিত হয় সাত সদস্যের মেডিক্যাল বোর্ড। মঙ্গলবার রাত থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রেমডেসিভির দেওয়া শুরু করেন চিকিৎসকরা। ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হয়ে ওঠে।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Naomi Osaka: Spotlight on media, authorities & player after French Open withdrawal

Tue Jun 1 , 2021
Naomi Osaka has won four Grand Slam titles When Naomi Osaka won the US Open in 2018, she pulled down her visor to hide her tears. It was her maiden Grand Slam title, she had beaten the great Serena Williams to win it, and she had a bright future ahead. […]

Breaking News

Recent Posts