মুকুল রায়ের স্ত্রীকে দেখতে হঠাৎ হাসপাতালে Abhishek, জল্পনা রাজনৈতিক মহলে

নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত মুকুল রায়ের স্ত্রী। ভর্তি বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। বুধবার সন্ধেয় তাঁকে দেখতে গেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।   

বাইপাসের বেসরকারি হাসপাতালে মুকুল রায়ের স্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে এ দিন সন্ধে ৬টা ২০ মিনিট নাগাদ হাসপাতালে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। তখন মুকুল রায় সেখানে ছিলেন কিনা তা এখনও জানা যায়নি। কিছুক্ষণ থেকে বেরিয়ে যান ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। 

মুকুল-জায়ার স্বাস্থ্যের খোঁজ নেওয়া নেহাত ‘সৌজন্য’ হলেও জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূল সাংসদ নন, একুশের ভোটে মমতার পরেই দলের ব্যাটন ছিল তাঁর হাতে। আর মুকুলের সঙ্গে অভিষেকের সম্পর্কও আদায় কাঁচকলায়। আবার বিজেপির পরাজয়ের পর জল্পনাকে সঙ্গত দেওয়ার মতো যথেষ্ট উপাদান তৈরি করে দিয়েছে একের পর এক ঘটনা। দিন কয়েক আগে বিজেপিকে ‘আত্মসমালোচনা’র পাঠ দিয়েছিলেন মুকুলপুত্র শুভ্রাংশু। সূত্রের খবর,বিধানসভা ভোটে মুকুল রায়কে প্রার্থী করে প্রকারন্তরে একটা কেন্দ্রে আটকে দেওয়া হয়েছিল বলে ক্ষোভ রয়েছে মুকুল ঘনিষ্ঠদের। অন্যদিকে, ভোটপ্রচারে মুকুলের প্রশংসা শোনা গিয়েছিল তৃণমূল নেত্রীর গলায়। বলেছিলেন,’মুকুল (Mukul Roy) বেচারা থাকে কাঁচরাপাড়ায়। বারাকপুর, জগদ্দল, ভাটপাড়া- এগুলি ওঁর নিজের জেলার বিধানসভা কেন্দ্র। পাঠিয়ে দিয়েছে কৃষ্ণনগরে। মুকুল শুভেন্দুর (Suvendu Adhikari) মতো এত খারাপ নয়! অন্তত এটা আমি বলব।’         

আরও পড়ুন- খামখেয়ালি ও যুক্তিহীন টিকানীতি, কেন্দ্রকে ভর্ৎসনা Supreme Court-র

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

অফিসাররা কেউ খারাপ নন, বাঁধ ভাঙায় Mamata-র নিশানায় দুই প্রাক্তন সেচমন্ত্রী!

Wed Jun 2 , 2021
নিজস্ব প্রতিবেদন:”আমি বিশ্বাস করি, অফিসাররা কেউ খারাপ নন। খারাপ নন কর্মীরাও।” বুধবার সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে তাঁর উষ্মা, প্রতিবছরই বাঁধ সারানো হচ্ছে। আর জলে ভেঙে যাচ্ছে। নষ্ট হচ্ছে হাজার হাজার কোটি টাকা। নবান্নে সেচ দফতরের সঙ্গে বৈঠকে মমতা সরকারি আধিকারিকদের তারিফ করে প্রকারন্তরে বিঁধলেন […]

Breaking News

Recent Posts