সেদিনের ঘটনার ব্যাখ্যা দিয়ে কেন্দ্রকে শো-কজের জবাব Alapan-র

নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রের শো-কজের জবাব দিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhyay)। নবান্ন সূত্রে খবর, জবাবি চিঠিতে সদ্য প্রাক্তন মুখ্যসচিব জানিয়েছেন, সাগরে ২০ মিনিট কপ্টার অপেক্ষা করিয়ে রাখা হয়েছিল। সেজন্য কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর বৈঠকে পৌঁছতে দেরি হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে দুজনের হয়ে বৈঠক ছাড়ার অনুমতি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যসচিব হিসেবে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে চলাই তাঁর কর্তব্য। 

     
নবান্ন সূত্রের খবর, আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhyay) চিঠিতে লিখেছেন,’সকাল থেকে আকাশপথে মুখ্যমন্ত্রীর সঙ্গে ক্ষয়ক্ষতির পর্যালোচনায় গিয়েছিলাম।  হিঙ্গলগঞ্জের পর দক্ষিণ ২৪ পরগনার সাগরে প্রশাসনিক বৈঠক করেছি। প্রধানমন্ত্রীর বৈঠকে যাব বলে প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু কপ্টার ওড়ার অনুমতি মেলেনি। অপেক্ষা করতে হয় ২০ মিনিট। সে কারণে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে পৌঁছতে দেরি হয়েছে।’

 প্রধানমন্ত্রীর বৈঠকে অনুপস্থিত থেকে সরকারি কর্মী হিসেবে বিপযর্য় মোকাবিলা আইনে ৫১ (বি) লঙ্ঘন করেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। কেন তাঁর বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে ৫১ ধারায় ব্যবস্থা নেওয়া হবে না, তা ৩ দিনের মধ্যে জানাতে হবে তাঁকে। এই মর্মে শো-কজ চিঠি পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। ৩ দিনের মধ্যে তার জবাব দিলেন আলাপন।সূত্রের খবর, বৈঠকে না থাকা নিয়ে প্রাক্তন মুখ্যসচিবের (Alapan Bandyopadhyay) ব্যাখ্যা, দিঘায় পূর্বনির্ধারিত বৈঠক ছিল। প্রধানমন্ত্রীর কাছে দুজনের হয়ে অনুমতি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। উনি অনুমতি দেওয়ার পর দিঘায় প্রশাসনিক বৈঠকে যাই। মুখ্যসচিব-সহ রাজ্যের আধিকারিকরা মুখ্যমন্ত্রীর নির্দেশ মানতে বাধ্য। আগে থেকেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, হিঙ্গলগঞ্জ, সাগর ও দিঘায় বৈঠকে থাকতে হবে। তাঁর নির্দেশ মতো  দিঘায় গিয়েছি।”

বিপর্যয় মোকাবিলা আইনে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিবকে শো-কজ করেছে কেন্দ্রীয় সরকার। তাতে বলা হয়েছে, ‘আকাশপথে ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি পরিদর্শনের পর কলাইকুণ্ডা বিমানঘাঁটিতে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের সঙ্গে পর্যালোচনা বৈঠক ছিল তাঁর। রাজ্য সরকারের প্রতিনিধিদের জন্য প্রধানমন্ত্রী ও তাঁর সঙ্গীরা প্রায় ১৫ মিনিট অপেক্ষা করেন। বৈঠকে অংশ নেবেন কিনা মুখ্যসচিবের কাছে তা জানতে চান এক আধিকারিক। তার পরই মুখ্যসচিবকে সঙ্গে নিয়ে ঢোকেন মুখ্যমন্ত্রী। কিছুক্ষণ পরই বেরিয়ে যান তাঁরা। প্রধানমন্ত্রীর বৈঠকে অনুপস্থিত থেকে সরকারি কর্মী হিসেবে বিপযর্য় মোকাবিলা আইনে ৫১ (বি) লঙ্ঘন করেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। কেন তাঁর বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে ৫১ ধারায় ব্যবস্থা নেওয়া হবে না, তা ৩ দিনের মধ্যে জানাতে হবে।’  

আরও পড়ুন- কর্মীদের দায়িত্ব নিক শিল্পসংস্থাগুলি, টাকা দিলে আমরা টিকা কিনে দেব: Mamata



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

হলে বসে পরীক্ষার সম্ভাবনা ক্ষীণ! মাধ্যমিক-উচ্চমাধ্যমিক নিয়ে বৈঠক বিশেষজ্ঞ কমিটির

Thu Jun 3 , 2021
নিজস্ব প্রতিবেদন: হলে বসে পরীক্ষা দেওয়ার সম্ভাবনা ক্ষীণ হচ্ছে ক্রমশই! মাধ্য়মিক-উচ্চমাধ্যমিকে পড়ুয়াদের বিকল্প মূল্যায়ণ পদ্ধতি কী হবে? দ্বিতীয় দফার ফের বৈঠক করল বিশেষজ্ঞ কমিটি। আলোচনা চলল একাধিক প্রস্তাব নিয়ে।   করোনা সংক্রমণের ধাক্কায় ফের বেসামাল পরিস্থিতি। আপাতত ১৫ জুন পর্যন্ত রাজ্যে বিধিনিষেধ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন সরকার। তাহলে কি এবার মাধ্যমিক […]

Breaking News

Recent Posts