নিম্নচাপের হাত ধরে আগামী সপ্তাহেই বর্ষা ঢোকার সম্ভাবনা রাজ্যে

নিজস্ব প্রতিবেদন: সাধারণভাবে জুনের প্রথম দিকেই রাজ্যে ঢুকে পড়ে বর্ষা। এবারও আবহাওয়া বিজ্ঞানীদের পূর্বাভাস প্রায় সেরকমই। নিন্মচাপের হাত ধরে এবার রাজ্যে বর্ষা ঢুকতে পারে ১১ জুন। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ। তারই জেরে রাজ্যে ঢুকে পড়তে পারে মৌসুমী বায়ু।

আরও পড়ুন-ত্রাণ নয়; চাই কংক্রিটের বাঁধ, গোসাবায় মন্ত্রীর সামনেই প্লাকার্ড নিয়ে দাবি এলাকাবাসীর

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ অক্ষরেখার যে গতিবিধি তাতে মনে করা হচ্ছে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে( West Bengal) প্রবেশ করবে ১০ জুন রাতের দিকে।  এর প্রভাবে ১১ জুন ভালো বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টি হবে। অন্ততপক্ষে ৪৮ ঘণ্টা বৃষ্টি চলার পর উত্তরবঙ্গে(North Bengal) বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। পাশাপাশি দক্ষিণবঙ্গে কিছুটা কমবে বৃষ্টিপাত।

আরও পড়ুন- শনিবার সকাল থেকে ১৩ দিন আংশিক বন্ধ থাকছে Red Road

সাধারণভাবে রাজ্য়ে বর্ষা ঢোকে ৬-৭ জুনের মধ্যে। তবে এবার কিছুটা দেরীতেই ঢুকছে বর্ষা(Monsoon)। আবহাওয়া বিজ্ঞানীদের অনুমান এবার বর্ষায় বৃষ্টি হতে পারে একশো শতাংশেরও বেশি। 

উল্লেখ্য, ইতিমধ্যেই দেশের দক্ষিণ অংশে বর্ষা ঢুকে পড়ছে। কেরলে অবশ্য এবার বর্ষা একটু দেরীতেই ঢুকেছে। এছাড়াও তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ, মালদ্বীপেও চলে এসেছে মৌসুমী বায়ু।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Japan panda: Possible pregnancy bumps restaurant stock price

Fri Jun 4 , 2021
News that a cub could be on the way at Tokyo’s Ueno Zoo causes excitement among investors. Source link

Breaking News

Recent Posts