নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়েছে গত ১৪ জুন। যে সময় তাঁর মৃত্যু হয়েছে বলে বলা হচ্ছে, তার আগেই সুশান্তের উইকিপিডিয়াতে আত্মহত্যার বিষয়টি আপডেট হয়ে গিয়েছিল? প্রশ্ন তুলছেন সুশান্তের ভক্তরা।
সুশান্তের এক ভক্তের দেওয়া স্ক্রিনশট অনুযায়ী, অভিনেতার উইকিপিডিয়াতে তাঁর মৃত্যু ও কারণ আডপেট হয়ে গিয়েছে ১৪ জুন, সকাল ৯টা ৮ মিনিটে। অথচ, জানানো হয় সুশান্তের মৃত্যু হয়েছে ১০.৩০ মিনিটে। সুশান্ত সিং রাজপুতের ভক্তদের প্রশ্ন, এর অর্থ সুশান্তের মৃত্যুর কথা তবে কেউ আগে থেকেই জানতো? আরও এক ব্যক্তির দাবি, সুশান্তের উইকিপিডিয়াতে মৃত্যুর কথা আপডেট হয়ে গিয়েছিল ৮.৫৯ মিনিটে।
How could this be possible.A person adding to his Wikipedia page that he died by suicide at 9.08 am.That means someone already knew it before his death that he will commit suicide..
There is something fishy..CBI needs to investigate..#AmitShahDoJusticeForSSR pic.twitter.com/xCNZY8ESR2— Shruti Jain (@Shrutiiijain) June 29, 2020
No before that someone has edited at 8.59 … Recheck it..#CBIEnquiryForSushant #AmitShahDoJusticeForSSR pic.twitter.com/UK06jFTjPU
— shuvasmita swain (@SwainShuvasmita) June 29, 2020
আরও একজন লিখছেন, সুশান্তের উইকিপিডিয়া আপডেটের আইপি অ্যাড্রেস ব্লক করে দেওয়া হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য CBI তদন্তের আবেদন জানিয়েছেন সুশান্ত সিং রাজপুতের ভক্তরা। কেউ আবার বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন।
It was at 8:55 by this now blocked IP. Look at the first edit. https://t.co/rg2OAaFXxK
— Yash Mody (@yash_mody) June 29, 2020
Now see this
He died by suicide at 8:59 am. There is something fishy.CBI needs to investigate#AmitShahDoJusticeForSSR #AmitShahDoJusticeToSushant pic.twitter.com/xT88CTHq2a— Amita (@iam_ammy58) June 29, 2020
সুশান্তের বাড়ির পরিচারিকা জানিয়েছিলেন, গত ১৪ জুন সাড়ে ৯টা নাগাদ সুশান্ত ঘরের বাইরে বের হয়েছিলেন। ১০ নাগাদ জুস নিয়ে নিজেকে ঘরে বন্দি করে ফেলেন। গোটা ঘটনাটিতে কতটা সত্যতা রয়েছে খতিয়ে দেখছে পুলিস।