শুটআউট অ্যাট নিউটাউন, রাজ্য পুলিসের এসটিএফের গুলিতে মৃত্যু দুই দুষ্কৃতীর

নিজস্ব প্রতিবেদন: নিউটাউনে শুট আউট (Newtown Shootout)। দুপুরে দুষ্কৃতীদের সঙ্গে গুলির লড়াই চলল রাজ্য পুলিসের এসটিএফের। গুলিতে দুই দুষ্কৃতীর মৃত্যু হয়েছে বলে খবর।

সূত্রের খবর, শাপুরজির একটি আবাসনে গা ঢাকা দিয়েছিল পঞ্জাবের এক গ্যাংস্টার। খবর পেয়ে তাকে ধরতে যায় এসটিএফ। ঘিরে ফেলা হয়  আবাসনটি। এরপর আচমকাই এসটিএফ অফিসারদের লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। জবাব দেয় এসটিএফ। গুলিতে মৃত্যু হয় দুই দুষ্কৃতীর।

পুলিস সূত্রের খবর, অতিসম্প্রতি বীরভূম থেকে অস্ত্র পাচারকাণ্ডে ১ জনকে গ্রেফতার করে রাজ্য পুলিসের এসটিএফ। বিহার থেকে বীরভূম  দিয়ে রাজ্যে ঢুকছিল অস্ত্র। ওই দুষ্কৃতীকে জেরা করে এসটিএফের তদন্তকারীরা জানতে পারেন, ওই চক্রের কয়েকজন লুকিয়ে আছে নিউটাউনের শাপুরজির অভিজাত আবাসনে। ওই আবাসনে কোথায় লুকিয়ে রয়েছে দুষ্কৃতীরা, তা নিশ্চিত হওয়ার পর বুধবার দুপুরে অভিযান চালায় এসটিএফ। তখনই গুলির লড়াইয়ে মারা গিয়েছে দুই দুষ্কৃতী। পুলিসের কেউ আহত হননি।

আরও পড়ুন- দলের লাইন নিয়ে আপত্তি তুলেছিলেন, শোনা হয়নি, তাই বিজেপিতে মোহভঙ্গ Rajib-র?
 

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

নামীদামী হাসপাতালের নামে খাস কলকাতায় Home Collection Covid-test-য়ে চলছে জালিয়াতি

Wed Jun 9 , 2021
নিজস্ব প্রতিবেদন:   জালিয়াতির থেকে বাদ পড়ল না কোভিড টেস্টও। মানবিকতাকে ব্যাক স্টেজে রেখে এখানেও চলছে মানুষ ঠকিয়ে মোটা রোজগারের কারবার। হুবহু একই নিয়মে বাড়ি বয়ে নমুনা সংগ্রহ করে, টাকা নিয়ে যাচ্ছে তারা। এমনকি সরকারি নিয়ম মেনে, সেই ধাঁচেই পাঠানো হচ্ছে সফট কপি। কিন্তু, সরকারি নথিতে উঠছে না সেই টেস্টের রিপোর্ট। […]

Breaking News

Recent Posts