ভরত কুমারকে মুখোমুখি জেরা করতে পঞ্জাব যাচ্ছে বিধাননগর পুলিসের গোয়েন্দা শাখা

নিজস্ব প্রতিবেদন: নিউটাউন এনকাউন্টারকাণ্ডে তদন্ত যত এগোচ্ছে, রহস্য যেন ততই বাড়ছে। সুমিত কুমার ও ভরত কুমারকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে নিউটাউন এনকাউন্টারকাণ্ডে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যে হাতে এসেছে তদন্তকারীদের। এবার  ভরত ও সুমিত কুমারকে জিজ্ঞাসাবাদ করতে চায় বিধান নগর গোয়েন্দা শাখা পুলিস। তাই, কাল পরশুর মধ্যে একটি টিম পাড়ি দেবে পঞ্জাবে। মূলত, ভরত কুমারকে জিজ্ঞাসাবাদ করার জন্যই যাচ্ছে গোয়ন্দা শাখা পুলিসের টিম। 

আরও পড়ুন: Newtown Encounter: যোগ থাকতে পারে ISI-র সঙ্গে! করিডর হিসেবে ব্যবহার পশ্চিমবঙ্গকে
 

দুই কুখ্যাত দুষ্কৃতী জয়পাল সিং ভুল্লার ও যশপ্রীত সিংয়ের জন্য ফ্ল্যাট ভাড়া করতে মোহালি থেকে গাড়িতে করে কলকাতায় আসে ভরত। গতকাল স্রেফ জয়পাল ভুল্লার ও জসপ্রীতই নয়, সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দুই মহিলার উপস্থিতিও! ফ্ল্যাটের ডাস্টবিন থেকে আবার তিনটি ব্যবহার করা কন্ডোমও পাওয়া গিয়েছে বলে খবর। ওই দুই মহিলার পরিচয় কি? কেনই বা ঘটনার আগের রাতে ফ্ল্যাটে এসেছিলেন তাঁরা? খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

আরও পড়ুন: ফ্ল্যাটের ডাস্টবিনে Used Condom, নিউটাউন এনকাউন্টারকাণ্ডে ২ অপরিচিতার নাটকীয় উপস্থিতি!

 ভরতই যেহুতু দুই মৃত গ্যাংস্টারকে কলকাতায় নিয়ে এসেছিল, তাই তাকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা খুবই প্রয়োজনীয়। গোয়ন্দা পুলিস জানার চেষ্টা করবে যে এরা কোন কোন হোটেলে ছিল? কারা কারা এসেছিল এই রাজ্যে? আর কারা কারা জড়িত আছে? সেই সব বিষয় জানতেই মূলত পঞ্জাব যাচ্ছে বিধান নগর গোয়েন্দা পুলিসের টিম।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Christchurch mosque attack: Producer resigns from New Zealand movie after backlash

Mon Jun 14 , 2021
Critics say the film project is poorly timed and pushes a “white saviour” narrative. Source link

Breaking News

Recent Posts