পুজোর আগে এবার প্রতিমা শিল্পী, মৃত্‍ শিল্পীদের টিকাকরণের উদ্যোগ নিল ক্লাব

নিজস্ব প্রতিবেদন: পুজোর আর মাসতিনেক বাকি। এবার পুজোর আয়োজনের কথা ভেবে টিকাকরণের  ক্ষেত্রে এগিয়ে আসছে ক্লাবগুলিও।

গড়িয়াহাটের হিন্দুস্থান ক্লাব ‘মেডিকা’র সঙ্গে যৌথ উদ্যোগে পুজোর সঙ্গে জড়িয়ে থাকা মানুষজনের টিকাকরণের কর্মসূচি গ্রহণ করেছে।

আরও পড়ুন: সাপুরজিকাণ্ডে আটক আরও ৩, দাউদের কথাতেই গোয়ালের উপরে থাকার অনুমতি

বলতে গেলে এই Covid-পর্বে টিকাকরণের মাধ্যমেই শুরু হয়ে গেল তাদের পুজোর প্রস্তুতি। মৃত্‍ শিল্পী, তাঁর পরিবার, মণ্ডপশিল্পী এবং তাঁর পরিবার এবং পুজোর বিভিন্ন ক্ষেত্রে জড়িতদের টিকাকরণ নিশ্চিত করতেই এই ভাবনা। আগামী তিনমাস তাঁরা কাজ করবেন। তাঁদের স্বাস্থ্য-নিরাপত্তাটাও নিশ্চিত করা জরুরি বলেই মনে করছে ক্লাব কর্তৃপক্ষ। 

টিকাকরণের (vaccination) কাজ শুরু হয়েছে। বহুজনের ইতিমধ্যেই হয়েছে। আগামী কাল ক্লাবের তরফ থেকে কুমারটুলিতেও টিকাকরণের কাজ করা হবে। 

ক্লাবের সঙ্গে যুক্ত তৃণমূলনেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন–পুজোর সঙ্গে জড়িতদেরও টিকাককরণ জরুরি। তাই এই উদ্যোগ। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: শর্তসাপেক্ষে রাজ্যে বিধিনিষেধে একাধিক ছাড়



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

বাস-ট্রেন বন্ধ, খুলছে শপিংমল ও বেসরকারি অফিস, ১ জুলাই পর্যন্ত বাড়ল বিধিনিষেধ

Mon Jun 14 , 2021
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে চলমান বিধিনিষেধ ১ জুলাই পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে বেশ কিছু ক্ষেত্রকে ছাড় দেওয়া হয়েছে নতুন দফার বিধিনিষেধে। যেমন- ২৫ শতাংশ কর্মী নিয়ে সকাল ১০ টাকা বিকেল ৪টে পর্যন্ত খোলা রাখা যাবে বেসরকারি অফিস। একগুচ্ছ ছাড়ের ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।  […]

Breaking News

Recent Posts