নিজস্ব প্রতিবেদন: হাসপাতাল থেকে বিমানবন্দর পর্যন্ত গ্রিন করিডোর। চিকিত্সার জন্য চেন্নাই নিয়ে যাওয়া হচ্ছে মুকুল রায়ের স্ত্রীকে। ছেলে শুভ্রাংশু ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে। চেন্নাইয়ে কৃষ্ণা রায়ের ফুসফুস প্রতিস্থাপন করা হতে পারে বলে খবর।
১১ মে করোনা আক্রান্ত হয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুকুল জায়া কৃষ্ণা রায়। শারীরিক অবস্থা এখন রীতিমতো সংকটজনক। জানা গিয়েছে, কোভিডমুক্ত হলেও তাঁর ফুসফুস বেশ ক্ষতিগ্রস্থ। ১০-১২ দিন ধরে রোগীকে একমো সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। সেকারণেই কৃষ্ণা রায়কে চেন্নাই নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: শুভেন্দু-ঘনিষ্ঠ রাখাল বেরা মামলায় নয়া মোড়! তদন্তে এবার লালবাজারের গোয়েন্দা বিভাগ
প্রসঙ্গত, দিন কয়েক আগে মুকুলপত্নীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন অবশ্য হাসপাতালে ছিলেন না মুকুল রায়। তবে শুভ্রাংশুর সঙ্গে কথা হয় অভিষেকের। তৃণমূলের প্রত্যাবর্তনের পর মুকুল-পুত্র শুভাংশু বলেছিলেন, ‘রোগীর অবস্থা সংকটজনক। এখানকার ডাক্তাররা যথেষ্ট চেষ্টা করছেন। চেন্নাই নিয়ে যাচ্ছি। কথাবার্তা চলছে। মা-কে সুস্থ করে ফেরানোই এখন প্রথম লক্ষ্য’।
আরও পড়ুন: রাতভর শহরে তুমুল বৃষ্টি, জল জমল খিদিরপুর চত্বরে
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
