Mukul-এর বিধায়ক পদ খারিজ করতে তৎপর Subhendu, বিধায়সভায় তৈরি হল রণকৌশল

নিজস্ব প্রতিবেদন: তৃণমূলে ফিরে যাওয়া মুকুল রায়ের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছে বিজেপি। কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক মিনিটও দেরি করতে রাজি নন রাজ্যের বিরোধী দলনেতা। সেজন্যই আজ বিধানসভায় তড়িঘড়ি গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন শুবেন্দু অধিকারী।

সূত্রের খবর, মুকুল রায়ের বিরুদ্ধে আইনি পথেই হাঁটতে চলেছে বিজেপি। তাঁর বিধায়ক পদ খারিজের জন্য যে আবেদন করা হবে, সেই চিঠিও তৈরি হয়ে গিয়েছে। সম্ভবত আজই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই চিঠি দেবে বিজেপি। অধ্যক্ষের কাছে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি জানাবে গেরুয়া শিবির। আজ এই বিষয়ে বিধানসভার বিরোধী দলনেতার কক্ষে আইনজীবী ও দলের দুই বিধায়কের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর।

আরও পড়ুন: ‘ল্যাম্পপোস্টে বেঁধে পেটানোর হুমকি দিয়েছে রত্না’, পুলিসে অভিযোগ বৈশাখীর

আরও পড়ুন: রাতভর বৃষ্টি, জল থই থই শহর কলকাতা, বিপত্তি আমহার্স্ট স্ট্রিট, আনোয়ার শাহ, ঢাকুরিয়ায়

মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরেই, দলত্যাগ বিরোধী আইন লাগু করার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু ্অধিকারী। বিজেপিত্যাগী নেতাকে বিধায়ক পদ ছাড়ার জন্য নির্দিষ্ঠ সময়সীমাও বেঁধে দিয়েছিল বিজেপি। সেই নির্দিষ্ট সময়সীমা ইতিমধ্যে অতিক্রান্ত। সূত্রের খবর, এরপরই তড়িঘড়ি আইনি পথে মুকুল রায়ের মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Giant Buddhist statue gets Covid face mask in Japan

Thu Jun 17 , 2021
A 57m (187ft) Buddhist statue dedicated to the Goddess of Mercy, Kannon, in central Japan has been draped with a giant face covering. Temple managers in Aizuwakamatsu plan to keep the figure masked until the Covid-19 pandemic is brought under control. Source link

Breaking News

Recent Posts