নন্দীগ্রামের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা Mamata-র, শুক্রে শুনানি

নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গণনায় কারচুপির অভিযোগ করেছেন তিনি। শুক্রবার সকাল ১১টায় কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মামলার শুনানি। ভিডিয়ো কনফারেন্সে চলবে শুনানি।  

নন্দীগ্রামে ১৯৫৬ ভোটে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জিতেছেন শুভেন্দু অধিকারী। গোটা রাজ্যে তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করলেও নন্দীগ্রামের ফল উল্টো হওয়ায় বিস্মিত হয়েছিলেন তৃণমূল নেত্রী। ফলপ্রকাশের দিন ২ মে তিনি জানিয়েছিলেন, গোটা রাজ্যের থেকে আলাদা রায় দিল নন্দীগ্রাম, এটা হতে পারে না। আমি আদালতে যাব। কারণ আমার কাছে খবর আছে, ভোটের ফল ঘোষণার পর কারচুপি হয়েছে। সেটা খুঁজে বের করব। 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Kenneth Kaunda: Zambia's first president dies aged 97

Thu Jun 17 , 2021
Kaunda, 97, was one of the last of the generation of African leaders who fought colonialism. Source link

Breaking News

Recent Posts