নিজস্ব প্রতিবেদন: কোভিডের কারণে মৃত্যু হল তৃণমূল বিধায়কের। শনিবার রাত ৮.২০ মিনিট নাগাদ প্রয়াত হন গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩। গোসাবা থেকে ৩ বার বিধায়ক হয়েছেন তিনি।
করোনা পরবর্তী জটিলতা থাকায় গত ২৩ মে তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। কোভিড নেগেটিভ ছিলেন। কিন্তু হাসপাতালে আসার পর রিপোর্ট পজিটিভ আসে। পরে শরীর সুস্থ হওয়ায় পাঠানো হয় সাধারণ শয্য়ায়। শুক্রবার রাত থেকে শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। আজ মৃত্যু হল তাঁর।