মুকুলের সঙ্গে সাক্ষাত বাবু মাস্টারের, ঘাসফুল শিবিরেই ফিরছেন বিজেপি নেতা!

নিজস্ব প্রতিবেদন: একসময় ছিলেন সিপিএমে। জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে যোগ দেন তৃণমূলে। সেখানে থেকে মুকুল রায়ের সঙ্গে চলে যান বিজেপিতে। উত্তর ২৪ পরগনার এই বিজেপি নেতা ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার কি এবার ফের ফিরছেন ঘাসফুল শিবিবে? এমন জল্পনাই জোরাল হচ্ছে।

আরও পড়ুন-টাকার জন্য কালিয়াচকে হত্যালীলা, সুড়ঙ্গ পথে চৌবাচ্চায় দেহ লুকিয়েছিল ছোট ছেলে

রাজ্য রাজনীতির খবর, মুকুল রায়ের(Mukul Roy) সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বাবু মাস্টার। শনিবারও তিনি দেখা করেছেন মুকুল রায়ের সঙ্গে। আগেও কয়েকবার মুকুল রায়ের সঙ্গে তিনি দেখা করেছেন বলে খবর। ফলে প্রশ্ন উঠছে, বাবু মাস্টার কি মুকুলের হাত ধরে তৃণমূলেই ফিরছেন?

গত বছর ১৯ ডিসেম্বর তৃণমূল ছেড়ে বাবু মাস্টার যোগ দেন বিজেপিতে। সে সময় তিনি ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা ক্রীড়া কর্মাধক্ষ্য। তাঁকে একের পর এক মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে অথচ দল তার পাশে থাকেনি, এই অভিযোগ তুলে দল ছাড়েন বাবু।

আরও পড়ুন-উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি বিজেপি সাংসদের, পাল্টা দিলেন সুখেন্দুশেখর  

একুশোর বিধানসভা নির্বাচনে জোর ধাক্কা খেয়েছে বিজেপি। দুশো আসন পাওয়া তো দূরের কথা, তিন সংখ্যায় পৌঁছতে পারেনি বিজেপি। তার পরেই ভাঙনের শব্দ শোনা যাচ্ছে বিজেপি শিবিরে। খোদ মুকুল রায় গেরুয়া শিবির ছেড়ে যোগ  দিয়েছেন তৃণমূলে। জল্পনা রয়েছে মুকুলের হাত ধরে ঘাসফুল শিবিরে ফিরতে পারেন বাবু মাস্টারও(Babu Master)। এনিয়ে তার বিরুদ্ধে পোস্টারও পড়েছে তার এলাকায়। সেখানে লেখা হয়েছে, ত্রিপল ও চাল চোর শুভেন্দুর চেলা বাবু মাস্টার। ওর বিরুদ্ধে ৮২টি মামলা রয়েছে। এমন লোকের কোনও স্থান তৃণমূলে নেই।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

CBI arrested a person faking as death in accident। জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় মৃত দেখিয়ে সরকারি ক্ষতিপূরণ ও বোনকে রেলে চাকরি! ১১ বছর পর ফাঁস

Sat Jun 19 , 2021
নিজস্ব প্রতিবেদন: জ্ঞানেশ্বরী রেল দুর্ঘটনায় মৃত দেখিয়ে রেলে চাকরি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল জোড়াবাগানের বাসিন্দা এক ব্যক্তির বিরুদ্ধে। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই-র আর্থিক দুর্নীতি দমন শাখা।  ২০১০ সালে ২৮ মে জ্ঞানেশ্বরী রেল দুর্ঘটনায় মৃত্যু হয় অমৃতাভ চৌধুরীর (Amritava Chowdhury)। ডিএনএ সনাক্তকরণের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় […]

Breaking News

Recent Posts