WHO-র কাছ থেকে COVAXIN-কে অনুমোদন পাইয়ে দিন, PM Modi-কে পত্র Mamata-র

নিজস্ব প্রতিবেদন: কোভ্যাক্সিনকে (COVAXIN) যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দেয়, সেজন্য প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) তদ্বির চেয়ে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চিঠিতে তাঁর আর্জি,’কোভ্যাক্সিনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) অনুমোদন পাইয়ে দেওয়ার জন্য অবিলম্বে পদক্ষেপ করুন। অন্যথায় সমস্যার মুখে পড়ছেন ছাত্রীছাত্রীরা।’          

কোভ্যাক্সিন নিয়ে পড়ুয়াদের ভোগান্তির অভিযোগ বুধবার করেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee)। তিনি বলেছিলেন, ‘বেসরকারি জায়গা থেকে কোভ্যাক্সিন নিয়েছেন অনেকে। এটা এখনও অনুমোদন পায়নি। ফলে বিদেশে পড়তে যেতে বাধার সম্মুখীন হচ্ছেন পড়ুয়ারা। এ দিন প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বিষয়টি উল্লেখ করেছেন মমতা (Mamata Banerjee)। তিনি লিখেছেন,’টিকাকরণ শুরুর সময় থেকে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন পাচ্ছি আমরা। বেসরকারি সংস্থাগুলির আগে দু’টি টিকা কিনেছিল রাজ্য সরকারও। অথচ কোভ্যাক্সিনকে অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এর ফলে ওই টিকা নিয়ে বিভিন্ন দেশে যেতে পারছেন না কেউ। দেশের বহু পড়ুয়া বিদেশে উচ্চশিক্ষার জন্য যান। তাঁদের অনেকেই কোভ্যাক্সিন নিয়েছেন। ওই টিকার শংসাপত্র বিদেশে অনুমোদিত নয়। ফলে তাঁদের কেরিয়ার সংশয়ে।’ কোভ্যাক্সিনকে (COVAXIN) অনুমোদন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) কাছে পদক্ষেপ করার অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এ দিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi) চিঠি দিয়েছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন না থাকায় কোভ্যাক্সিন নিয়ে বিদেশে যেতে পারছেন না অনেকে। ছাত্রছাত্রীরা পড়াশুনোর জন্য যেতে পারছেন না বিদেশে। প্রধানমন্ত্রীকে লিখেছি, শুধু পড়ুয়াই নয়, সাধারণ মানুষও ভোগান্তির শিকার। যত শীঘ্র সম্ভব হু অনুমোদন দিক, তার ব্যবস্থা করুন। নইলে বিকল্প ব্যবস্থা থাকা উচিত। এটা দেখা উচিত কেন্দ্রীয় সরকারের।’

আরও পড়ুন- ‘এখন রেল চালালে দুনিয়ার লোকের কোভিড হবে’, যাত্রী-বিক্ষোভ প্রশ্নে Mamata

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Sea lion opens gate to crash fisherman's interview about a 'plague of sea lions'

Thu Jun 24 , 2021
Residents of Tome, a town in the Bio Bio region of Chile, have been experiencing what one fisherman called a “plague of sea lions”. The sea lions are thought to have been fleeing predators such as orcas, although gale force winds in the area could also be a factor. One […]

Breaking News

Recent Posts