PAC চেয়ারম্যান পদে Mukul Roy-এর মনোনয়ন বাতিলের দাবি, অধ্যক্ষকে চিঠি বিজেপির

নিজস্ব প্রতিবেদন: পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC)চেয়ারম্যান পদে মুকুল রায়ের (Mukul Roy) মনোনয়ন বাতিলের দাবিতে সরব বিজেপি (BJP)। এবার সরাসরি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যাকে (Biman Banerjee) চিঠি লিখল বিজেপির পরিষদীয় দল। কৃষ্ণনগর উত্তরের বিধায়কের মনোনয়নকে বেআইনি বলে দাবি করেছে গেরুয়া শিবির।

খাতায় কলমে মুকুল রায় (Mukul Roy) এখনও বিজেপি বিধায়ক হলেও, দলের তরফে তাঁর নাম প্রস্তাব করা হয়নি। PAC চেয়ারম্যান পদে মুকুল রায়ের (Mukul Roy) নাম প্রস্তাব করেছেন কালিম্পংয়ের মোর্চা বিধায়ক। প্রস্তাবকে সমর্থন রয়েছে এগরার তৃণমূল বিধায়ক। এরপরও মুকুল রায়ের (Mukul Roy) মনোনয়ন কেন গ্রাহ্য করা হল? অধ্যক্ষকে দেওয়া চিঠিতে প্রশ্ন করেছে বিজেপির পরিষদীয় দল।

আরও পড়ুন: PAC চেয়ারম্যান পদে মুকুলের মনোনয়ন, আইনি যুদ্ধের বার্তা Suvendu-র, ভিন্ন সুর Dilip-এর

আরও পড়ুন: ভ্যাকসিন কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, সিটি কলেজেও ক্যাম্প করেছিল ভুয়ো IAS দেবাঞ্জন দেব

জানা গিয়েছে, মনোনয়ন স্ক্রুটিনির সময়ও মৌখিক ভাবে আপত্তি জানায় বিজেপি (BJP)। তাতে কাজ না হওয়ায় আজ লিখিত মুকুল রায়ের (Mukul Roy) মনোনয়ন বাতিলের জন্য আবেদন করা হয়েছে। কোন শর্তে কৃষ্ণনগর উত্তরের বিধায়কের মনোনয়ন গৃহিত হয়েছে, চিঠিতে বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) কাছে তাও জানতে চেয়েছে বিজেপি (BJP) পরিষদীয় দল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ভুয়ো ক্যাম্প থেকে টিকা নিয়ে আতঙ্কে ভুগছেন রুমা, ভরতচন্দ্রেরা; কলেজের তরফে অভিযোগ দায়ের থানায়

Thu Jun 24 , 2021
নিজস্ব প্রতিবেদন: ভরতন্দ্র দাস, রুমা শিকদার। সংখ্যায় দু’জন আসলে বহুজনের প্রতীক। যাঁরা না জেনেই ভুয়ো ক্যাম্প থেকে করোনাটিকা নিয়ে ফেলেছেন, আর এখন আতঙ্কে ভুগছেন। ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের কাণ্ড। গতকাল বুধবার থেকেই যা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে।  আজ, বৃহস্পতিবারই জানা গিয়েছে সিটি কলেজেও তিনি খুলেছিলেন তাঁর টিকা ক্যাম্প (Vaccine)। এ নিয়ে […]

Breaking News

Recent Posts