‘Mukul Roy তো বিজেপি পার্টির মেম্বার’, পিএসি টানাপোড়েনে বললেন Mamata

নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গ বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) সদস্য পদে বুধবার মনোনয়ন জমা দেন মুকুল রায় (Mukul Roy)। খাতায় কলমে কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক হলেও মুকুল এখন তৃণমূলে। তাঁর মনোনয়ন বাতিলের দাবিতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে বিজেপির পরিষদীয় দল। বিরোধী দলের আপত্তি থাকলেও মুকুলকে তৃণমূল সমর্থন দেবে বলে বৃহস্পতিবার নবান্নে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হুঁশিয়ারি, আসুক না কার কত শক্তি দেখে নিক না।                   

নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা (Mamata Banerjee) বলেন,’মনোনয়ন যে কেউ জমা দিতে পারেন। যিনি জমা দিয়েছেন মুকুল রায় (Mukul Roy), তিনি তো বিজেপি পার্টির মেম্বার। অসুবিধার কী আছে? তাঁকে কালিম্পং থেকে বিনয় তামাংদের পার্টি সমর্থন দিয়েছে। আমরাও দেব।’ গত ১১ জুন তৃণমূলে যোগ দিলেও নথিতে মুকুল রায় এখনও কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক। বিধায়ক পদ থেকে এখনও ইস্তফা দেননি। সম্ভবত এই বিষয়টি মমতা উল্লেখ করলেন বলে মনে করছেন অনেকে।   

রীতি অনুযায়ী পিএসি-র (PAC) চেয়ারম্যানের পদ পান বিরোধী দলের বিধায়ক। মঙ্গলবার রাতে বিরোধী দলকে চিঠিতে বিধানসভার অধ্যক্ষ জানিয়ে দেন, ‘পিএসি-র চেয়ারম্যান নিয়ে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত।’ তাঁর মন্তব্যে জল্পনা আরও জোরালো হয়েছে। স্পিকারের সিদ্ধান্তই যে চূড়ান্ত সে কথা স্মরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রীও। তাঁর কথায়,’এটা স্পিকারের সিদ্ধান্ত। ভোটাভুটি হলে আমরা ভোটে জিতব। আসুক না কার কত শক্তি দেখে নিক না। মানুষের ভোটে জিতে এসেছি। সেই ভোটেই আমরা জেতাব যাঁকে প্রয়োজন তাঁকে।’ 

মুকুল রায়ের (Mukul Roy) মনোনয়ন বাতিলের দাবিতে এ দিন বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছে বিজেপির পরিষদীয় দল। তাদের বক্তব্য, বিধানসভার নথি অনুযায়ী মুকুল রায় এখনও বিজেপির বিধায়ক। তাঁর নাম প্রস্তাব করেনি বিজেপি। তাহলে কোন যুক্তিতে মুকুলের মনোনয়ন গ্রহণ করা হবে?    

আরও পড়ুন- PAC চেয়ারম্যান পদে মুকুলের মনোনয়ন, আইনি যুদ্ধের বার্তা Suvendu-র, ভিন্ন সুর Dilip-এর

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
      



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Activist critical of Palestinian Authority dies after arrest

Thu Jun 24 , 2021
The family of Nizar Banat, a critic of the Palestinian Authority, says he was beaten during a raid. Source link

Breaking News

Recent Posts