একবালপুরে কাজ দেওয়ার নামে শ্লীলতাহানির চেষ্টা! পুলিসের তত্‍পরতায় রক্ষা পেলেন তরুণী

নিজস্ব প্রতিবেদন: শহরে কাজ দেওয়ার নামে শ্লীলতাহানির চেষ্টা! মাঝ-রাতে ১০০ ডায়ালে ফোন করে রক্ষা পেলেন তরুণী। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে একবালপুরের একটি গেস্ট হাউসে।

জানা গিয়েছে, ওই তরুণীর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে। কাজের সন্ধানে কলকাতায় এসেছিলেন তিনি।  তারপর? ওই তরুণীর দাবি, কলকাতার আসার পর শেখ মইনুদ্দিন নামে এক ব্য়ক্তির সঙ্গে পরিচয় হয় তাঁর। মইনুদ্দিন বজবজের বাসিন্দা। স্রেফ কাজ দেওয়ার প্রতিশ্রুতিই নয়, একবালপুরের একটি গেস্ট হাউসে ওই তরুণীর থাকারও ব্যবস্থা করে দেয় সে। কিন্তু শেষপর্যন্ত যে এমন ঘটনা ঘটবে, তা কে জানত!

আরও পড়ুন: ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে পুলিসের জালে আরও ৩, দেবাঞ্জনের বিরুদ্ধে দায়ের নতুন অভিযোগ

ওই তরুণীর অভিযোগ, গতকাল মাঝ-রাত গেস্ট হাউসের একটি ঘরের দরজা বন্ধ করে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে মইনুদ্দিন। এরপর কোনওরকমে নিজের মোবাইল থেকে ১০০ ডায়ালে ফোন করেন ওই তরুণী। ফোন পাওয়ার পর আর দেরি করেননি লালবাজারে আধিকারিকরা। খবর দেওয়া হয় একবালপুর থানায়। মাঝ-রাতে গেস্ট হাউস থেকে ওই তরুণীকে উদ্ধার করে পুলিস। ধরা পড়ে যায় অভিযুক্ত শেখ মইনুদ্দিনও।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

কৃষক আন্দোলনের সমর্থনে বিক্ষোভ, গান্ধীমূর্তির পাদদেশে আটক নওশাদ সিদ্দিকি

Sat Jun 26 , 2021
 ISF নেতার আটক নিয়েও প্রকাশ্যে বামদলগুলোর মতপার্থক্য।   Source link

Breaking News

Recent Posts