বাগবাজারে ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন বাড়ির বারান্দার একাংশ, গ্রিল কেটে উদ্ধার ১২ বাসিন্দা

নিজস্ব প্রতিবেদন: বাগবাজারে আচমকাই ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন বাড়ির বারান্দার অংশ। অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাড়ির ১২ বাসিন্দা।

আরও পড়ুন-ওয়ার্ক ফর্ম হোমে কোমরে মেদ? ঝরিয়ে ফেলুন তুলসি পাতায়

বুধবার রাত সাড়ে নটা নাগাদ বাগবাজার স্ট্রিটের ১৪০ বছরের পুরনো ওই বাড়িটির বারান্দার একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আর তাতেই আটকে পড়েন বাড়ির ১২ জন বাসিন্দা। প্রবল শোরগোল শুরু হয়ে যায় পাড়ায়। খবর দেওয়া হয় পুলিসে।

আরও পড়ুন-জ্বালানি নিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় নদীতে ছিটকে পড়লেন মহিলা, ঘটনাস্থলেই মৃত্যু 

বাসিন্দাদের আটকে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে কলকাতা পুরসভার প্রতিনিধিরা। একে একে আসে পুলিস, দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। তারা এসে ওই বাড়ির গ্রিল কেটে উদ্ধার করা হয় আটকেপড়া ১২ জনকে। টানা ৪০ মিনিটের চেষ্টায় উদ্ধার করা হয় ওইসব বাসিন্দাদের।

জানা গিয়েছে বাড়িটিতে রয়েছে মোট ৬টি পরিবার। অনুমান করা হচ্ছে গত কয়েক দিনের বৃষ্টির জেরেই এমন ঘটনা ঘটেছে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

বিধানসভায় কেমন আচরণ? শনিবার দলের বিধায়কদের ক্লাস নেবেন BJP-র মাস্টারমশাইরা

Wed Jun 30 , 2021
আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন (West Bengal Assembly)।  Source link

Breaking News

Recent Posts