পর্দে কে পিছে কেয়া হ্যায়? কাঁথি সমবায় ব্যাঙ্কে দুর্নীতির তদন্তে হুঁশিয়ারি Mamata-র

নিজস্ব প্রতিবেদন: শুভেন্দু অধিকারীর নাম নেননি। তবে কাঁথি সমবায় ব্যাঙ্কের লেনদেনের তদন্ত হচ্ছে বলে রাজ্যের বিরোধী দলনেতাকে আগাগোড়া নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন,’কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কে ইন্টারনাল অডিট হচ্ছে। ভূতেদের টাকা আছে। কার টাকা আছে বেনামে? খুঁজে বের করতে হবে না! তদন্ত হচ্ছে তো এই কারণে।’ 

শুভেন্দু অধিকারীর নাম না করে হিসাবের নিরীক্ষণে বাধা দেওয়ার অভিযোগ করেছেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন,’কাঁথি সমবায় ব্যাঙ্কে চুরির বিরুদ্ধে অভ্যন্তরীণ অডিট হচ্ছে। রয়েছে আরও দু-তিনটি ব্যাঙ্ক। রিট পিটিশন করে বসে আছে যাতে অডিট নয়? এত ভয় কেন? পর্দে কা পিছে কেয় হ্যায়? যাতে তদন্ত না হয়! যেখানে সরকার অভিযোগ পাবে তদন্ত করবে। কাঁথি ব্যাঙ্কেও তদন্ত হবে। অর্থ দফতর তদন্ত করছে। দুর্নীতির অভিযোগ পেলে তদন্ত করতে আমরা বাধ্য।’

শুধু কাঁথিই নয় তমলুক, মেদিনীপুর এবং আরও কয়েকটি ব্যাঙ্কে বেনামি অ্যাকাউন্টে কত টাকা, তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান মমতা (Mamata Banerjee)। তিনি বলেন,’ভূতের নামে টাকা আছে দেখব না! ভূতদের তো বের করতে হবে। ভূতেদের মুখে সেজন্য তো রামনাম, হরিনাম চলছে।’ রিট পিটিশনে তদন্তের গতি যাতে রোধ না হয় সেজন্য আদালতকে বার্তা দিয়েছেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,’কলকাতা হাইকোর্টকে আমি খুব সম্মান করি। সেই সম্মানটা যেন অক্ষুন্ন থাকে।’ 

আরও পড়ুন- Live: স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

VVIP-দের জন্য বিমান ভাড়া করছে রাজ্য; ভোটের প্রচারই আসল উদ্দেশ্য, মমতাকে নিশানা শুভেন্দুর

Wed Jun 30 , 2021
নিজস্ব প্রতিবেদন: ভিভিআইপিদের যাতায়াতের জন্য কপ্টার ভাড়া নিয়েছে রাজ্য সরকার। এবার যাতায়াতের জন্য ছোট বিমান ভাড়া নেওয়া হচ্ছে। এর জন্য  ই-টেন্ডার ডাকল রাজ্য পরিবহণ দফতর। আর এই টেন্ডার নিয়ে রাজ্যের বিরুদ্ধে তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী। আরও পড়ুন-‘মেড ইন ইন্ডিয়া’ Covaxin-য়েই কামাল, খতম আলফা থেকে ডেল্টা করোনা, বলছে মার্কিন গবেষণা রাজ্য […]

Breaking News

Recent Posts