আরও তিন মাস, ফের মেয়াদ বাড়ল ষষ্ঠ বেতন কমিশনের

নিজস্ব প্রতিবেদন: আরও তিন মাস। ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ ফের বাড়াল সরকার। এর আগে ২০১৬ সালের নভেম্বরেও ৬ মাসের জন্য বেতন কমিশনের মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছিল। সবমিলিয়ে এখনও পর্যন্ত মেয়াদ বাড়ল ৬ বার।

রাজ্যে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কিন্তু ইতিমধ্যেই লাগু হয়ে গিয়েছে। তিন বছর আগে, ২০১৯-র সেপ্টেম্বরে নেতাজি ইন্ডোরে সাংগঠিক সভা করেছিলেন সরকারি কর্মীরা। সেই সভায় ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে বর্ধিত বেতন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে নতুন বেতন কাঠামো নিয়ে রোপা রুল ২০১৯-ও (রিভিশন অব পে অ্যান্ড অ্যালাওয়েন্সেস) জারি করে নবান্ন। যদিও সেই সুপারিশ কার্যকর করতে গিয়ে পেরিয়ে যায় বেশ কয়েক বছর। তবে, চার বছরের বকেয়া বেতন বা এরিয়া পাননি সরকারি কর্মীরা। নবান্ন থেকে নির্দেশিকা জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে কর্মচারীরা কোনও এরিয়ার বা বকেয়া টাকা পাবেন না।

আরও পড়ুন: বেড আছে অথচ বেড নেই, সরকারি হাসপাতালের দরজায় দরজায় ঘুরে নাকাল রোগী

তাহলে ফের কেন ষষ্ঠ বেতন কমিশনে মেয়াদ বাড়ল? জানা গিয়েছে, বেতন কাঠামো নয়, এই বর্ধিত তিন মাসে সরকারি কর্মচারীদের অবসরকালীন সুযোগ-সুবিধা, প্রতিটি দফতরের কর্মী সংখ্যা ও কত কর্মী প্রয়োজন, ছুটির তালিকা-সহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হবে। 

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Ukraine plans for women to march in high heels spark outrage

Sat Jul 3 , 2021
Ms Gerashchenko said she initially thought the pictures of women soldiers rehearsing in combat trousers and black pumps with block heels was a hoax. She said it was sexism, not equality, and wondered why the ministry thought heels were more important than designing body armour tailored to women. Source link

Breaking News

Recent Posts