বাস্কুল সেতু থেকে নদীতে ঝাঁপ, খিদিরপুর ডকে আত্মহত্যা যুবকের

নিজস্ব প্রতিবেদন: সাতসকালে বাস্কুল সেতু থেকে সটান নদীতে ঝাঁপ! খিদিরপুর ডকে আত্মহত্যা করলেন এক যুবক। নদী থেকে তাঁকে উদ্ধার করেছিলেন ডকের কর্মীরা। কিন্ত হাসপাতালে নিয়ে গেলে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। ঘটনাকে কেন্দ্র চাঞ্চল্য ছড়াল এলাকায়।

ওই যুবকের পরিচয় কী? কেনই বা আত্মহত্য়া করলেন? জানা গিয়েছে, মৃতের নাম মিরাজ আলি। খিদিরপুরেরই ভূ-কৈলাস রোডের বাসিন্দা বছর পঁচিশের ওই যুবক। ঘড়িতে তখন সাড়ে ৮টা। এদিন সকালে আচমকাই বাস্কুল সেতু থেকে হুগলি নদীতে ঝাঁপ দেন মিরাজ। সাতসকালে এমন ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়।

আরও পড়ুন: অগ্নিমূল্য বাজার, সরেজমিনে খতিয়ে দেখতে EB-র অভিযান

খিদিরপুর ডকের কর্মীরাই মিরাজকে নদী থেকে উদ্ধার করেন। তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ওই যুবককে মৃত বলে ঘোষণা  করেন চিকিত্‍সকরা। কিন্তু কী কারণে আত্মহত্যা? তা এখনও স্পষ্ট নয়। তদন্তে নেমেছে সাউথ পোর্ট থানার পুলিস।

আরও পড়ুন: ভেবেছিলাম হয়তো সুস্থ হয়ে যাবে, Mukul-র স্ত্রী বিয়োগে বাড়ি গিয়ে সমবেদনা Mamata-র

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

কেতাদুরস্ত মদনকে দেখে এগিয়ে গিয়ে দিলীপ বললেন, 'তৃণমূলে একজনই হিরো'

Tue Jul 6 , 2021
প্রবীর চক্রবর্তী কখনও নানা রঙের পাঞ্জাবি। কখনও হলুদ সানগ্লাস। কখনও দুবাইয়ের জুতো। মদন মিত্র (Madan Mitra) মানেই কেতাদুরস্ত। ফেসবুক লাইভে তিনি আসলেই বয়ে যায় লাইক-মন্তব্যের বন্যা। জনপ্রিয়তা এমন যে ফেসবুকে বুঝেশুনে বক্তব্য রাখতে বলেছেন নেত্রী। মদন মিত্রের কেতার ‘ভক্ত’ বিরোধী শিবিরের সভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh)। মঙ্গলবার বিধানসভায় যেচে কথা বললেন […]

Breaking News

Recent Posts