হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার মেধাতালিকা প্রকাশ করবে SSC

নিজস্ব প্রতিবেদন: উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলার বেনজির ভর্ত্‍সনা হাইকোর্টের। শুনানিতে হাজিরা দিতে হয়েছিল খোদ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে। আগামিকাল অর্থাত্‍ বৃহস্পতিবার ফের প্রকাশিত হতে চলেছে কর্মপ্রার্থীদের মেধাতালিকা। তালিকায় উল্লেখ থাকবে মোট ও বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বরও।

উচ্চ প্রাথমিকে নিয়োগ অন্তর্বর্তীকালীন স্থগিতা বহাল রেখেছে হাইকোর্ট। গত শুক্রবার দু’দফায় মামলা শুনানির পর আগামী ৭ দিনের মধ্যে নম্বর-সহ ফের কমিশনের ওয়েবসাইটে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেয় হাইকোর্ট। সাফ জানিয়ে দেওয়া হয়, ইন্টারভিউতে যাঁরা ডাক পাবেন না, নম্বর-সহ তাঁদের নামও প্রকাশ করতে হবে। 

আরও পড়ুন: ‘৩৩ হাজার ৩১৪ কোটি টাকা পাই’, বাজেটের পর কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন Mamata

স্কুল সার্ভিস কমিশনকে নজিরবিহীনভাবে ভর্ৎসনা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বলেন, ‘স্কুল সার্ভিস কমিশন অপদার্থ। কী ধরনের আধিকারিকরা কমিশন চালাচ্ছেন? এই কমিশনকে অবিলম্বে খারিজ করা উচিত।’ তখন অবশ্য আদালতে হাজির ছিলেন না কমিশনের কোনও প্রতিনিধি। দ্বিতীয় দফায় শুনানিতে খোদ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে সশরীরে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়। চেয়ারম্যান একা নন, হাজিরা দেন শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিও।

আরও পড়ুন: বিরোধী দলনেতাকে বলব আয়নায় মুখ দেখুন, সভাপতি অর্ধেক বোঝেন, অর্ধেক বোঝেন না: Saumitra

২০১৯-র ১ অক্টোবর। স্রেফ রেজাল্টই নয়, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে মামলায় চাকরীপ্রার্থী ইন্টারভিউয়ের তালিকাও প্রকাশ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মাঝে পেরিয়ে গিয়েছে ২ বছর। আদালতের সেই নির্দেশ মানা তো দূর অস্ত, উল্টে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর ২১ জুন উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের তালিকাও প্রকাশ করে দেয় স্কুল সার্ভিস কমিশন (SSC)। সেই তালিকায় অস্বচ্ছতা ও বেনিয়মে অভিযোগে তুলে হাইকোর্টে মামলা করেছেন বেশ কয়েকজন কর্মপ্রার্থী। সেই মামলা প্রেক্ষিতেই এই নির্দেশ।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Peter R de Vries: Shooting of investigative reporter stuns Dutch

Wed Jul 7 , 2021
Peter R de Vries’s family and politicians condemn the attack, as he fights for his life in hospital. Source link

Breaking News

Recent Posts