ছেলেকে লক্ষ্য করে দমদমে গুলি চালালেন বাবা! কেন? তদন্তে পুলিস

নিজস্ব প্রতিবেদন: ছেলেকে লক্ষ্য করে দমদমে গুলি চালালেন বাবা! কেন? হঠাত্‍ ছেলের  উপর বাবার এই আক্রোশ কেন? তদন্তে পুলিস। 

পারিবারিক বিবাদের জেরে ছেলের উপর গুলি চালালেন বাবা। ঘটনাটি ঘটেছে দমদম এয়ারপোর্ট সংলগ্ন নবপল্লী এলাকায়। আজ বুধবার দুপুর ১টা নাগাদ ঘটনাটি ঘটে। বাবা রামভরশ চৌধুরী কলকাতা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ান। ছেলের নাম অশ্বিনী চৌধুরী। রামভরশ ছেলে অশ্বিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। বেঁচে যান অশ্বিনী।

আরও পড়ুন: WB Budget 2021:স্ট্যাম্প ডিউটিতে বিশেষ ছাড়ের প্রস্তাব, খরচ কমছে দলিল রেজিস্টেশনেও

জানা গিয়েছে, সার্ভিস রাইফেল নয়, রামভরশ তাঁর পার্সোনাল রিভলভার থেকে এই গুলি ছোঁড়েন। স্থানীয় সূত্রে যতটুকু জানা গিয়েছে, তা হল রামভরশের মেয়েকে কেন্দ্রে করে ছেলে অশ্বিনীর সঙ্গে এই গন্ডগোল এবং তারই জেরে গুলি। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় দমদম থানার পুলিস। পুলিস পরিবারের সকলকে থানায় নিয়ে গেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: দিলীপদাকে নিয়ে দুঃখ হয়, একাই লড়ে গিয়েছেন, আজ যেন অবহেলিত, উপলব্ধি Firhad-র



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Babul Supriyo resigns, announce it in facebook

Wed Jul 7 , 2021
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন বাবুল সুপ্রিয় (Babu Supriyo)।  Updated By: Jul 7, 2021, 05:27 PM IST Source link

Breaking News

Recent Posts