লক্ষ লক্ষ চাকরি দিতে চান মুখ্যমন্ত্রী, বছর বছর এসএসসি-টেটের ঘোষণা Bratya-র

নিজস্ব প্রতিবেদন: বছর বছর প্রাথমিক ও এসসি-র মাধ্যমে নিয়োগ। শনিবার এই ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি বলেন,’মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার থেকে প্রতি বছর আমার চেষ্টা করব প্রাথমিক টেট ও এসএসসি নিতে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই রাজ্যের নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ থাকবে।’ 

গতকাল, শুক্রবার উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে কলকাতা হাইকোর্ট। গত ২ জুলাই আদালত নির্দেশ দিয়েছিল, ৭ দিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করতে হবে। সেই নির্দেশ মেনে বৃহস্পতিবার ওয়েবসাইটে তালিকা প্রকাশ করে এসএসসি। হাইকোর্টেও তার প্রতিলিপি জমা দেওয়া হয়। এ দিন ব্রাত্য বসু (Bratya Basu) বলেন,’শিক্ষক নিয়োগ সংক্রান্ত পদ্ধতি জানিয়ে দেবে এসএসি কর্তৃপক্ষ। লক্ষ লক্ষ চাকরি প্রার্থীকে নিয়োগ করতে চান মুখ্যমন্ত্রী। অনেক ক্ষেত্রে রাজনৈতিক কারণে মামলা হয়েছে। যদি এটাকে আটকে দেওয়া যায়। একটু যদি শ্লথ করে দেওয়া হয় গতিকে।’         

 

অন্যদিকে, গত ৩০ জুন ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দফতর। ৯ জুলাই পর্যন্ত আবেদন জমা পড়েছে ২৫,৮৪৭টি। চাওয়া হয়েছে প্রায় ১ হাজার ৩৫৫ কোটি টাকার ঋণ। আবেদনকারীদের মধ্যে ছাত্র ১৬,৩৮৪ জন এবং ছাত্রী ৯,৪৬১ জন। এর মধ্যে পশ্চিমবঙ্গের আবেদনকারী ছাত্রছাত্রীর সংখ্যা ১৯,৯৪৮ এবং রাজ্যের বাইরে পাঠরত পড়ুয়া সংখ্যা ৫,৮৯৯।

আরও পড়ুন- হিসাবের ভুল লোকাতে Mukul, ১৬ জুলাই ৬৪ পাতা নথি নিয়ে হেস্তনেস্তর হুঁশিয়ারি Suvendu-র

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Watch: From Master Blaster To Master Chef. Guess What Sachin Tendulkar's Cooking?

Sat Jul 10 , 2021
After conquering the cricket field, legendary Indian batsman Sachin Tendulkar has set himself a new challenge. Tendulkar is mastering the art of cooking and by the look of things, he is faring quite well. On Friday, the Master Blaster pulled on the chef’s hat to cook a meal […]

Breaking News

Recent Posts