পুলিসকর্তার মেয়ের অশ্লীল ছবি ইন্টারনেটে! অবশেষে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে

নিজস্ব প্রতিবেদন: অবশেষে ‘সুবিচার’ পেলেন পুলিসকর্তা। জি ২৪ ঘণ্টায় খবর সম্প্রচারিত হওয়ার ২ দিন পর গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ছেলে। বারাসত থেকে অভিযুক্ত ধরা পড়েছে বলে পুলিস সূত্রে খবর।

জানা গিয়েছে, অভিযোগকারী ডিএসপি পদমর্যাদার আধিকারিক। তাঁর মেয়ে পড়াশোনায় মেধাবী, শহরের একটি নামী কলেজের ছাত্রী। বিদেশে বন্ধুবান্ধবের সংখ্যাও নেহাত কম নয়। ওই পুলিসকর্তার অভিযোগ, কলেজ পড়ুয়া মেয়েকে নানাভাবে উত্যক্ত করছে এক যুবক। মাস দেড়েক আগে সে আবার ভুয়ো আইডি তৈরি করেছে। সেই আইডি থেকে ওই তরুণীর ফটোশপ করা অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে ফোন, এমনকী হোয়াটস অ্যাপ নম্বরও! নিজে ফোন করেও নানারকম অশ্লীল কথাবার্তা বলছে অভিযুক্ত। 

আরও পড়ুন: এবার ভুয়ো সিবিআই আধিকারিক! শহরে ফের জালিয়াতির পর্দাফাঁস জি ২৪ ঘণ্টায়

গোটা ঘটনাটি জানিয়ে থানায় অভিযোগও দায়ের করেছিলেন ওই পুলিসকর্তার স্ত্রী ও মেয়ে। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। কেন? বিধাননগর পুলিস কমিশনারেট কাঠগড়ায় তুলেছিলেন খোদ রাজ্য পুলিসের পদস্থ আধিকারিক। সংবাদমাধ্যমের অভিযোগ করেছিলেন, গুরুতর অপরাধেও লঘু ধারা দেওয়া হয়েছে। আইটি অ্যাক্ট তো দূর অস্ত, অভিযুক্তের বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় মামলা দায়ের করেছে বিধাননগর থানার পুলিস। এমনকী, শনাক্ত করার পরেও গ্রেফতার করা হয়নি অভিযুক্তকে। অভিযুক্ত উত্তরপাড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ছেলে বলেই কি এই পুলিশি নিষ্ক্রিয়তা? প্রশ্ন তুলেছিলেন অভিযোগকারীরা। শুক্রবার খবরটি সম্প্রচারিত হয় জি ২৪ ঘণ্টায়।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

রক্তাক্ত মুণ্ড, শ্বাসরোধ করে নৃশংস খুন! শহরের গলিতে মিলল নিথর দেহ, আটক ১

Sun Jul 11 , 2021
এই ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে আটক করেছে পুলিস। Source link

Breaking News

Recent Posts