ডেটিং অ্যাপে আলাপ, প্রথম সাক্ষাতের পরিণতি ধর্ষণ! চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী কলকাতা

নিজস্ব প্রতিবেদন: ডেটিং অ্যাপ যে ঠিক কত’টা ভয়ঙ্কর হতে পারে তার সাক্ষী থাকল খাস কলকাতা। অত্যন্ত জনপ্রিয় ডেটিং অ্যাপে ম্যানেজমেন্ট পেশার এক তরুণীর সঙ্গে আলাপ হয়েছিল ইঞ্জিনিয়ার এক যুবকের। এরপর তাঁদের প্রথম দেখা হয় ক্যামাক স্ট্রিটের এক পাবে। আর প্রথম সাক্ষাতের পরিণতি হয় ধর্ষণ! আঁতকে ওঠার মতো এই ঘটনা ঘটে গিয়েছে শহরের বুকে গত ৪ জুলাই। 

পাবে দেখা করার সময়ই ওই তরুণীর পানীয়ের মধ্যে মাদক মিশিয়ে দেন ওই যুবক। এরপর পাব থেকে বেরিয়ে মেয়েটির বাড়িতে ছেড়ে আসেন যুবক। তরুণী না বলারও পরেও সেই যুবক এক প্রকার জোর করেই তাঁর সঙ্গে লিফটে উঠে পড়েন। লিফটের মধ্যে এই দুয়ের মধ্যে বচসাও বাঁধে।  জানা যাচ্ছে, ওই তরুণীর বারণ সত্ত্বেও যুবক ঢুকে পড়েন তাঁর ফ্ল্যাটে! ফ্ল্যাটের মধ্যেই ওই যুবক তরুণীর ধর্ষণ করে বলে অভিযোগ। 

আরও পড়ুন: স্মার্টকার্ড থাকলেই উঠতে পারবেন ট্রেনে, শুক্রবার থেকে চালু হচ্ছে মেট্রো

সিসিটিভি ফুটেজে দেখা যায় যে, যুবক ওই তরুণীর ঘরে ৪২ মিনিট ছিলেন। তরুণীর বাড়ির লোক ও কসবা থানার পুলিস এসে মেয়েটিকে তাঁর ফ্ল্যাটে নগ্ন ও অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। এই খবর বুধবার সামনে এসেছে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিস। নির্যাতিতা জানিয়েছেন যে, এই ধরনের ডেটিং অ্যাপে অজানা লোকের সঙ্গে দেখা করার অভিজ্ঞতা যে কত’টা ভয়ঙ্কর হতে পারে তা তিনি প্রত্য়ক্ষ করলেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

লোকসভায় কংগ্রেসের দলনেতা থাকছেন Adhir-ই; বললেন,'সিপিএমের সঙ্গে জোট ভাঙিনি'

Wed Jul 14 , 2021
নিজস্ব প্রতিবেদন: লোকসভায় কংগ্রেসের দলনেতা থাকছেন অধীর চৌধুরীই (Adhir Chowdhury)। এমনটাই সূত্রের খবর। সনিয়া গান্ধীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর বুধবার দলীয় বৈঠক ডাকেন প্রদেশ সভাপতি। ভোটে ভরাডুবি নিয়ে আলোচনা হলেও বৈঠকে দেখা গেল না মান্নানের মতো বর্ষীয়ান নেতাদের। ফলে প্রদেশ কংগ্রেস অন্দরে সদ্ভাব কতটা রয়েছে তা নিয়ে একটা প্রশ্ন রয়েই […]

Breaking News

Recent Posts