JMB জঙ্গির কাছ থেকে উদ্ধার ‘কোড’! বড় নাশকতার পরিকল্পনা?

নিজস্ব প্রতিবেদন: হরিদেবপুরে তিন জেএমবি জঙ্গি গ্রেফতারে এবার সামনে এল নতুন তথ্য। পুলিস সূত্রে খবর, ধৃত নাজিউর আনসারুল্লর কাছ থেকে মিলেছে কিছু কোড। সেই কোড বিশ্লেষণের চেষ্টা করছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

এদিন ‘হালাল এন্ড ফ্রেশ’ নামে একটি কোড উদ্ধার করেছে এসটিএফ। চলছে ডিকোড করার কাজ। এটি কোনও নাশকতা বা সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত কি না, তা এখন খতিয়ে দেখছে পুলিস।

এই ঘটনায় উঠে আসল নাহিদ তসমিনের নাম।এসটিএফ সূত্রে খবর এই কোডটি ডিকোড করতে পারলে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। পুলিসের দৃঢ় বিশ্বাস এই নাজিউর রীতিমতো জঙ্গি প্রশিক্ষণ নিয়েই এদেশে এসেছিলেন।

আরও পড়ুন, রবিনসনস্ট্রিট কাণ্ডের ছায়া! বাগবাজারে বৃদ্ধের পচাগলা দেহ আগলে স্ত্রী-মেয়ে

২ বছর আগে বাংলাদেশে জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিল সে।ধৃত জঙ্গির ডায়রি এবং অন্যান্য নথি থেকে নির্দিষ্ট কোডটি পাওয়া গিয়েছে। সাইবার বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন। উল্লেখ্য, এর আগেও যারা জেএমবি জঙ্গি গ্রেফতার হয়েছিল, তাদের কাছেও এই কোড পাওয়া গিয়েছিল বলে জানা গিয়েছে।

 গোয়েন্দা সূত্রে খবর, আলকায়দার শাখা সংগঠন আনসারুল্লা বাংলার থেকে প্রশিক্ষণ নিয়েছিল নাজিউর। ২০১৯ সালে বাংলাদেশে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে যায়। জেল থেকে নাহিদ এবং আল আমিন এই কোডের সঙ্গে যুক্ত কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

SSKM-যৌন হেনস্থা কাণ্ডে চিকিত্‍সকদের 'উপযুক্ত শাস্তি'র দাবিতে সরব গণসংগঠন, চলছে বিক্ষোভ

Wed Jul 14 , 2021
নিজস্ব প্রতিবেদন: এসএসকেএমে এক মহিলা চিকিৎসকের যৌন হেনস্থায় অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছিল। দু’জনকে বদলির নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য ভবন। কিন্তু কেন অভিযুক্তদের শুধু বদলি করে চুপ স্বাস্থ্যভবন, এই প্রশ্ন তুলে আজ, বুধবার প্রতিবাদে সামিল হল শহরের বাম ছাত্র এবং মহিলা সংগঠন।  ২০২১ সালের জানুয়ারি মাসে এসএসকেএম (sskm) হাসপাতাল কর্তৃপক্ষের […]

Breaking News

Recent Posts