প্রোমোটারদের দৌরাত্ম্য! উৎখাত করতে ৫০ জন দুষ্কৃতীদের তাণ্ডব এলাকায়,মারা হল মহিলাদের

নিজস্ব প্রতিবেদন: কসবায় প্রোমোটিংকে কেন্দ্র করে বিবাদের জের। মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনায় তেঁতে রয়েছে গোটা এলাকা। প্রোমোটারদের দৌরাত্ম্য এতটাই, যে তাঁরা মহিলাদের মারধর করতে পিছপা হয়নি বলে জানাচ্ছেন স্থানীয়রা। 

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে। কসবার বোসপুকুর রোডের ঘটনা এটি। যাকে কেন্দ্র করে এই মুহূর্তে এলাকা উত্তাল। 

আরও পড়ুন: ইটের তলায় কাগজে নাম, বাইকের সঙ্গে মশারি টাঙিয়ে মাঝ রাত থেকে লম্বা লাইন টিকাকেন্দ্রে

এলাকার রাস্তায় ঢিল ছোঁড়া দুরত্বে একের পর এক বাইক পড়ে রয়েছে। তাতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। বাড়ি দরজা ভেঙে তিন টুকরো করে দেওয়া হয়েছে। দুষ্কৃতীরা সংখ্যায় প্রায় ৫০ জন ছিল বলে জানাচ্ছেন বাসিন্দারা। তাদের সঙ্গে ছিল হকি স্টিক, লোহার রড, লাঠি সহ আগ্নেয়াস্ত্র। 

ব্যাটের বাড়ি দিয়ে, টিভি, ফ্রিজ, আয়না সমস্তটা ভেঙে দেওয়া হয়েছে। প্রত্যেকটা বাড়িতেই প্রায় একই ছবি দেখা গিয়েছে। রীতিমত তাণ্ডব চালানো হয়েছে রাতে। 

আরও পড়ুন: ‘কষ্ট করে পড়ে সরকারি পরীক্ষায় পাশ করেও কেন চাকরি পাব না?’ শহরে বিক্ষোভ প্রার্থীদের
 

স্থানীয়দের অভিযোগ যারা তাণ্ডব করেছে, তাঁরা এলাকাতে প্রোমোটিং করতে চায়। এই এলাকাটিকে তারা খালি করতে চায় বলে জানাচ্ছে স্থানীয়রা। প্রোমোটারদের বাঁধা দেওয়ায় এলাকার ওপর চড়াও হয় এবং নির্বিচারে মারধর করে। স্থানীয়দের অভিযোগ পুলিস কোনও পদক্ষেপ করেনি। বন্দুক তাক করেও ভয় দেখিয়েছেন দুষ্কৃতীরা।    



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Kris Wu: Brands drop China star over teen sex allegations

Mon Jul 19 , 2021
Singer-actor Kris Wu has denied the accusations and said he was filing a defamation suit. Source link

Breaking News

Recent Posts