প্রতিদিন যখনই সময় পাবেন আধ ঘণ্টা করে মিছিল করবেন, দলকে বার্তা Mamata-র

নিজস্ব প্রতিবেদন: পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি থেকে পেগাসাস কেলেঙ্কারি নিয়ে দেশজুড়ে বিজেপি বিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বান করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলকে তাঁর বার্তা,’তৃণমূল কংগ্রেসকে আন্দোলন করতে হবে। পেট্রোল, ডিজেলের দাম বেড়েছে কেন? রান্নার গ্যাসের দাম বাড়ছে কেন? মানুষের রান্না ঘরে আগুন জ্বলছে।’    

মমতা  (Mamata Banerjee) বলেন,’প্রতিদিন যখনই সময় পাবেন আধ ঘণ্টা করে মিছিল করবেন। মানুষকে ডিস্টার্ব করবেন না। পেট্রোলের দাম বাড়ল কেন জবাব চাই জবাব দাও। ডিজেল ও রান্নার গ্যাস দাম বাড়ল কেন, জবাব চাই জবাব দাও। ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না কেন, জবাব চাই জবাব দাও। পেগাসাস পেগাসাস নরেন্দ্র মোদীর নাভিশ্বাস। পেগাসাস হঠাও স্পাইং হঠাও দেশ বাঁচাও।’ 

দেশজুড়ে মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চালাতে হবে বলেও মনে করেন মমতা  (Mamata Banerjee)। তাঁর আহ্বান,’সব নেতাদের অনুরোধ করছি প্রতিটি রাজ্যে কর্মসূচি নিন। রাজনৈতিক কর্মসূচি নিতে হবে আমাদের। হোয়াইট গেট কেলেঙ্কারির চেয়েও পেগাসাস বড়। এটাকে ভুলতে দিলে চলবে না। ছেড়ে দিলে চলবে না। চিদম্বরম, শরদ পাওয়ারজি আপনাদের ছেড়েছে? কাউকে ছাড়েনি। প্রতিদিন ডিস্টার্ব করছে আমাদের দলকে। নির্বাচনের আগে আমি, পিকে, অভিষেক মিটিং করেছি। কী করেছে ওরা? রেকর্ডিং করে নিয়েছে। মিটিংয়ে অডিয়ো ছিল। ভিডিয়ো ছিল না। বৈঠকে কী আলোচনা করেছি, পেগাসাসে পুরো রেকর্ডিং করে নিয়ে নিয়েছে। জীবনভর এভাবেই ভোটে লড়বেন? জনতা ভোট দেবে? এত সোজা নয়!’ 

আরও পড়ুন-‘ক্ষমতায় এলে দেশজুড়ে ফ্রি-তে রেশন, গুজরাট নয় বাংলাই মডেল’, বললেন Mamata

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

স্বতঃপ্রণোদিত মামলা করে দেশকে বাঁচান, আড়িপাতাকাণ্ডে সুপ্রিম কোর্টকে আর্জি Mamata-র

Wed Jul 21 , 2021
নিজস্ব প্রতিবেদন: পেগাসাস-কাণ্ডে সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। করজোড়ে তৃণমূল নেত্রী বলেন,’এভাবে দেশ চলতে পারে না। ফোন ক্যাপচার করে বলছে যা করেছি ঠিক করেছি। আমি সুপ্রিম কোর্টকে আবেদন করতে চাই, আপনাদের সকলে সম্মান করে। আপনারা স্বতঃপ্রণোদিত মামলা করতে পারেন না?’ বিচারপতিদের ফোনও আড়িপাতা হচ্ছে। দেশের গণতন্ত্রকে […]

Breaking News

Recent Posts