টার্গেট উঠতি মডেলরা, রাজ কুন্দ্রার পর্নজালের ছায়া কলকাতায়ও

নিজস্ব প্রতিবেদন:  টার্গেট, সোশ্যাল মিডিয়ার উঠতি মডেলরা। রাজ কুন্দ্রা পর্নজালের ছায়া এবার কলকাতায়! নিউটাউনের তিন তারা হোটেলে চলত শুটিং। ছবি ও ভিডিও ভাইরাল হতেই থানায় অভিযোগ দায়ের করলেন দুই তরুণী। তদন্তে নেমেছে পুলিসের।

কীভাবে চলত এই পর্ণোগ্রাফির কারবার? অভিযোগকারী তরুণী পুলিসকে জানিয়েছেন, জানুয়ারি মাসে সোশ্যাল মিডিয়াতে এক ফটোগ্রাফারের সঙ্গে পরিচয় হয় তাঁর। ফোটশুটের প্রস্তাব দেয় সে। ‘গ্ল্যামার ওয়ার্ল্ডে’ হাতছানি এড়াতে পারেননি। রাজি হয়ে যান ওই তরুণী। তাঁর দাবি, ওই ফটোগ্রাফারের সঙ্গে যখন যোগাযোগ করেন, তখন বলা হয়, শাড়ির বিজ্ঞাপনের ফটোশুটের জন্য যেতে হবে বালিগঞ্জের একটি বাড়িতে। এরপর যথারীতি সেখানে যান ওই তরুণী।

আরও পড়ুন: BJP-র সাংগঠনিক বৈঠকে উত্তেজনা-হাতাহাতি! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু যুবনেতার

তারপর? তরুণীর অভিযোগ, শাড়ির বিজ্ঞাপন নয়, বালিগঞ্জে গিয়ে জানতে পারে অর্ধনগ্ন ফটোশুট করতে হবে! রাজি না হওয়ায় রীতিমতো হুমকি দিয়ে, ভয় দেখিয়ে ফটোশুট করানো হয়। আর নিউটাউনের একটি তিন তারা হোটেল জোর করে পর্ণোগ্রাফি শুটিং করতে বাধ্য করা হয় অপর একটি উঠতি মডেলকেও। দু’জনেরই দাবি, তাঁদের বলা হয়েছি, ছবি ও ভিডিও আপলোড করা হবে বিদেশের ওটিটি প্ল্যাটফর্মে! কিন্তু শেষপর্যন্ত সেই ছবি ও ভিডিও যখন সোশ্যাল মিডিয়াতেই ভাইরাল হয়ে যায়, তখন নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। অভিযুক্তরা এখনও অধরা। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Nikola Tesla: Sparks fly over plans to honour inventor with coin

Mon Jul 26 , 2021
Both Croatia and Serbia claim Nikola Tesla, pioneer of alternating current electricity, as their hero. Source link

Breaking News

Recent Posts