সফর সূচি বদল, সোমবার ত্রিপুরায় যাচ্ছেন Abhishek Banerjee

নিজস্ব প্রতিবেদন: আগামীকাল অর্থাৎ শুক্রবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লি থেকে কলকাতায় ফিরছেন। তবে, ত্রিপুরা সফরে যাচ্ছেন না। সোমবার আগরতলার বিমানে উঠবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূ্ত্রের খবর তেমনই। 

সামনেই বিধানসভা ভোট। বাংলায় কায়দাতেই এবার ত্রিপুরা জয় করতে চাইছে তৃণমূল। সেই লক্ষ্যে ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে পেশাদার সংস্থা আইপ্য়াক। কিন্তু ঘটনা হল, গত কয়েকদিন ধরে আগরতলা হোটেলে ‘বন্দি’ আইপ্যাকের টিম। তাঁদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে মামলা রুজু করেছে পুলিস।  সমন পাঠিয়ে টিমের সদস্যদের আলাদাভাবে তলব করা হল ১ অগাস্ট। তাদেরকে জেরা করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ‘খেলা হবে’ গান লিখে দিন, Javed-কে অনুরোধ Mamata-র; বাংলার পরির্বতন দেশে, সওয়াল কবির

কেন বিপাকে পড়ল আইপ্যাকে টিম? ত্রিপুরায় তিন সদস্যের প্রতিনিধি দল পাঠিয়েছে তৃণমূল। এখন আগরতলায় রয়েছেন ব্রাত্য বসু,মলয় ঘটক ও ঋতব্রত বন্দ্যোাধ্যায়। এদিন দলের রাজ্যসভার নেতা ডেরেক  ও’ব্রায়েন জানিয়েছিলেন, শুক্রবার সকালে দু’দিনের সফরে আগরতলার উদ্দেশে রওনা হবেন অভিষেক।  তবে কোভিড পরিস্থিতির কারণে সেখানে প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি করবেন না। তাহলে? সন্ধেয় ব্রাত্য বসু জানান, শনি ও রবিবার ত্রিপুরায় কার্ফু জারি করেছে সরকার। সোমবার আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Theodore McCarrick: Defrocked US cardinal charged with assault and battery

Thu Jul 29 , 2021
Theodore McCarrick is believed to be the highest-ranking US Catholic to face criminal abuse charges. Source link

Breaking News

Recent Posts