শিয়ালদহ উড়ালপুলে কর্তব্যরত পুলিসকর্মীকে কোপ, গ্রেফতার মাদকাসক্ত

নিজস্ব প্রতিবেদন: খাস কলকাতায় পুলিসকর্মীকে ধারালো অস্ত্রের কোপ! ভোররাতে কর্তব্যরত কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে কোপাল মাদকাসক্ত। হাসপাতালে চিকিত্‍সা চলছে আক্রান্তের। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শিয়ালদহে।

ঘড়িতে তখন সাড়ে চারটে। এদিন ভোররাতে শিয়ালদহ উড়ালপুলে ডিউটি করছিলেন মুচিপাড়া থানার কনস্টেবল আতিউর রহমান। আচমকাই তাঁর নজরে পড়ে, উড়ালপুলে ঘোরাঘুরি করছেন এক ব্যক্তি। তিনি যে মাদকাক্ত, তা বুঝতে অসুবিধা হয়নি ওই পুলিসকর্মীর। সঙ্গে সঙ্গে উড়ালপুল থেকে তাকে সরিয়েও দেন। কিছুক্ষণ পর যখন ফের উড়ালপুলে ওঠার চেষ্টা করেন, তখন ওই ব্যক্তিকে ধরে ফেলেন কনস্টেবল আতিউর রহমার। আর তাতেই ঘটে বিপত্তি।

আরও পড়ুন: পার্কস্ট্রিটের অভিজাত হোটেলে যাতায়াত; Fake IPS-কে ঘিরে রাখতেন ২ পুলিস কর্মী!

কেন? জানা গিয়েছে, দ্বিতীয়বার উড়ালপুলে ওঠার সময় হাতে ছিল চপার। ধরে নিয়ে যাওয়ার সময়ে সেই চপার দিয়ে মাদকাসক্ত , কর্তব্যরত পুলিসকর্মীর হাতে আঘাত করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিসবাহিনী। আহত কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হয়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকেও। কীভাবে এমন ঘটনা ঘটল? মাদকাসক্ত চপারইবা পেলেন কোথা থেকে? শুরু হয়েছে তদন্ত। 

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Tokyo Olympics: Armand Duplantis glad to have avoided coffee with Sam Kendricks

Sat Jul 31 , 2021
Armand Duplantis is favourite for the pole vault gold medal Dates: 23 July-8 August Time in Tokyo: BST +8 Coverage: Watch live on BBC TV, BBC iPlayer, BBC Red Button and online; Listen on BBC Radio 5 Live, Sports Extra and Sounds; live text and video clips on BBC Sport […]

Breaking News

Recent Posts