মমতা নজির গড়েছেন বিশ্বে, রাজনৈতিক ইতিহাসে অন্যতম সেরা বাঙালি নারী, লিখলেন অনিল-কন্যা

নিজস্ব প্রতিবেদন: ‘জাগো বাংলা’য় অনিল-কন্যা অজন্তা বিশ্বাসের উত্তর সম্পাদকীয় আলোড়ন ফেলেছে রাজ্য রাজনীতিতে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে প্রয়াত সিপিএম নেতার মেয়ে কী লেখেন, তা নিয়ে অপেক্ষার অবসান হল শনিবার। উত্তর সম্পাদকীয়র শেষ কিস্তিতে এলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।    

‘রাজ্য রাজনীতিতে নারীশক্তি’ নিয়ে লিখতে বসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া সে লেখা অসম্পূর্ণ। রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তো বটেই বিরোধী নেত্রী হিসেবেও মমতা ইতিহাস গড়েছেন। অজন্তার (Ajanta Biswas) উত্তর সম্পাদকীয়র শেষ কিস্তিতে কার্যত ‘মমতা-স্তুতি’। তিনি লিখেছেন,’কঠিন লড়াইয়ে বারবার জয়ী হয়েছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অগ্নিকন্যা, দিদি এবং ঘরের মেয়ে অভিধাও অর্জন করেছেন। কলকাতার হাজরা অঞ্চলের নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণকারী সাধারণ মেয়ে আজ টাইম ম্যাগাজিনে মনোনীত ১০০ জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে অন্যতম হিসাবে।’                                 

তার পর সবিস্তারে মমতার রাজনীতিক ইতিহাস বর্ণনা করেছেন অজন্তা (Ajanta Biswas)। তাঁর লেখনীর একটি অংশ নজর টেনেছে রাজনীতির কারবারিদের। সেখানে ২০০৬ সালের সিঙ্গুর আন্দোলনকে ‘গণবিক্ষোভ’ হিসাবে উল্লেখ করেছেন অনিল-কন্যা। সিঙ্গুর আন্দোলন আদতে মমতার রাজনৈতিক লাভ তোলার পুঁজি হিসেবে বারবার অভিযোগ করে এসেছে বামেরা। তাঁকে ‘শিল্পবিরোধী’ তকমাও দেওয়া হয়েছে। একুশের ভোটের প্রচারেও এসেছিল সিঙ্গুরের টাটা ন্যানো কারখানা। ফলত ‘গণবিক্ষোভ’ বলে উল্টো পথে হাঁটলেন ইতিহাসের অধ্যাপিকা। কন্যাশ্রী, রূপশ্রী, সবলা, স্বাস্থ্যসাথী প্রভৃতি নারী-কল্যাণ প্রকল্পও এসেছে অজন্তার লেখায়। 

উপসংহারে অজন্তা লিখেছেন,’একজন রাজনৈতিক নেত্রী হিসেবে নজির গড়েছেন সমগ্র বিশ্বের সম্মুখে নিজের যোগ্যতায়। রাজনৈতিক ইতিহাসে বাঙালি নারী হিসাবে নিজেকেই অন্যতম সেরা প্রমাণিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশস্ত করেছেন নারীদের জয়যাত্রা।’ 

‘জাগো বাংলা’য় অজন্তা বিশ্বাসের (Ajanta Biswas) লেখনী প্রকাশ হওয়ার পর থেকে সিপিএমের অন্দরে প্রশ্ন উঠেছে। মমতাকে নিয়ে তিনি কী লেখেন, তা নিয়ে নজর ছিল নেতৃত্বের। অবশেষে শেষ কিস্তিতে এলেন তিনি। আর সেখানে অনেকখানি জায়গা জুড়ে থাকলেন ‘পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’। এবার দেখার কী পদক্ষেপ করে আলিমুদ্দিন? 

আরও পড়ুন- ‘মাসির গোঁফ হলে মেসো না মাসি বলব…’, বাবুলের ইস্তফার ঘোষণায় Dilip

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Tokyo Olympics: Belinda Bencic wins gold but Novak Djokovic leaves with no medals

Sat Jul 31 , 2021
Dates: 23 July-8 August Time in Tokyo: BST +8 Coverage: Watch live on BBC TV, BBC iPlayer, BBC Red Button and online; Listen on BBC Radio 5 Live, Sports Extra and Sounds; live text and video clips on BBC Sport website and app. Belinda Bencic became the first Swiss woman […]

Breaking News

Recent Posts