ডার্কওয়েবে দেওয়া হতো অর্ডার, কুরিয়্যার সার্ভিসের উপর নজর রাখতেই উদ্ধার বিপুল গাঁজা

নিজস্ব প্রতিবেদন: কসমেটিক প্রোডাক্টের মোড়কে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে আমদানি করা হতো গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার বেশ কয়েকটি কুরিয়্যার সার্ভিসের উপরে নজর রাখতে শুরু করে নারকোটিক কন্ট্রোল ব্যুরো। তাতেই শেষপর্যন্ত মিলল সাফল্য। ধরা পড়ল প্রায় ২০ কোটি টাকার গাঁজা।

আরও পড়ুন-বাবুল ভালো ছেলে, শুভেন্দুর জন্যই ওর জীবনে অন্ধকার নেমে এল: অনুব্রত 

মোট ৪২টি গাঁজার পার্সেল উদ্ধার হয়েছে। এনসিবির দাবি, বিশ্ববাজারে ওইসব গাঁজার দাম অত্যন্ত বেশি। বিদেশ থেকে ওই গাঁজা আনার জন্য ডার্কওয়েবে অর্ডার দেওয়া হতো।

বিদেশ থেকে ওইসব গাঁজা আমদানিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোট ৩ জনকে। এদের একজন শ্রদ্ধা সুরানা(২৫)। সিমরন সুরানা নাম নিয়ে শ্রদ্ধাই চালাতো গোটা চক্র।

ধৃত অন্যজনের নাম তারিনা ভাটনগর(২৬)। টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে সে গাঁজার ৩টি পার্সেল অর্ডার করেছিল। একটি পার্সেল নিজের জন্য ও বাকী ২ দুই বন্ধুর জন্য অর্ডার করেছিল তারিনা।

আরও পড়ুন-বাবুলের রাজনীতি ত্যাগ আসানসোলের জন্য মোটেই ভালো খবর নয়: জিতেন্দ্র তিওয়ারি

ধৃত তৃতীয় জনের নাম করণ কুমার গুপ্তা(৩০)। মূলত ডেলিভারি বয়ের কাজ করতো করণ। শ্রদ্ধা সুরানার কথা মতো বিদেশ থেকে আসা পার্সেল কলকাতার বিভিন্ন জায়গায় পৌঁছ দিত করণ। পেমেন্টও সে-ই নিয়ে আসতো।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Kris Wu: K-Pop star arrested on suspicion of rape

Sat Jul 31 , 2021
The Chinese-Canadian star denies allegations made online by several women in China. Source link

Breaking News

Recent Posts