১ দিনের সফর, সোমবার আগরতলা যাচ্ছেন অভিষেক

নিজস্ব প্রতিবেদন: দিল্লি থেকে ফিরে এবার গন্তব্য আগরতলা। আগামিকাল, সোমবার রওনা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছে প্রথমে ত্রিপুরেশ্বরী মন্দির পুজো দেবেন। তারপর আগরতলায় হোটেলে সাংবাদিক সম্মেলন করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

সামনেই বিধানসভা ভোট। ত্রিপুরা জয়ে লক্ষ্যে সাংগঠনিক ঘুঁটি সাজাতে শুরু করেছে তৃণমূল। আগরতলায় গিয়ে হোটেলে ‘বন্দি’ পেশাদার সংস্থার অ্যাইপ্য়াক সদস্যদের। বিপর্যয় মোকাবিলায় আইনে মামলা দায়ের করে তাঁদের তলবও করে পুলিস। যদিও আগাম জামিন পেয়ে গিয়েছেন তাঁরা। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন জানিয়েছিলেন, শুক্রবার দিল্লি থেকে দু’দিনের সফরে আগরতলায় যাবেন অভিষেক। শেষপর্যন্ত সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে কলকাতায় ফিরে আসেন তিনি। 

 

আগামাীকাল সকাল ১০টা দমদম বিমানবন্দ থেকে আগরতলাগামী বিমানে উঠবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলা ১২টা নাগাদ ত্রিপুরেশ্বরী মন্দির পুজো দেবেন তিনি। দুপুরে সাড়ে ৩টের সময়ে সাংবাদিক সম্মেলন করবেন আগরতলার পোলো টাওয়ার্স হোটেলে। সন্ধে বিমানে কলকাতায় ফিরবেন অভিষেক।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Sky News Australia barred for week by YouTube over Covid misinformation

Sun Aug 1 , 2021
In an article on the Sky News Australia website, digital editor Jack Houghton said that if conversation about Australia’s Covid-19 policies were stifled “our political leaders will be free to act with immunity, without justification and lacking any sufficient scrutiny from the public”. Source link

Breaking News

Recent Posts