শনিবারও কলকাতায় বন্ধ টিকা; বাংলার করোনা বাড়ানোর চক্রান্ত, তোপ Firhad-র

নিজস্ব প্রতিবেদন: শহরে ভ্যাকসিন সংকট অব্যাহত। আগামিকাল অর্থাৎ শনিবারও কলকাতা পুর এলাকায় বন্ধ থাকবে কোভিশিল্ডের ডোজ। কেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করলেন পুরসভার প্রশাসকমণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম।

কলকাতা পুরসভার ভাঁড়ার শূন্য! এদিন শহরের ৫০টি মেগা সেন্টার ও ১০২ টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বন্ধ ছিল কোভিশিল্ডের ডোজ। করোনার এই টিকা পাওয়া যাবে না আগামিকাল অর্থাৎ শনিবারও। কেন এই পরিস্থিতি? কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিমের অভিযোগ, ‘বাংলায় করোনা বাড়ানোর চক্রান্ত চলছে। প্রধানমন্ত্রী অপদার্থ। ফ্রেরুয়ারি মাস থেকে রাজনীতি করে বেড়াচ্ছিলেন। কত ভ্যাকসিন প্রয়োজন, তা নিয়ে স্ট্র্যাটেজি বানাননি। আজ পর্যন্ত শ্বেতপত্র প্রকাশ করছেন না, কত ভ্যাকসিন তৈরী হবে, আমার কত পাব’। তাঁর কথায়, ‘কেন্দ্র যে ভ্যাকসিন দেবে, আমার সেটা দিচ্ছি। মানুষের প্রত্যাশা পূরণ করা যাচ্ছে না। সাপ্লাই চেনটাই বন্ধ করে দেওয়া হচ্ছে’।

আরও পড়ুন: Tanker strike: IOC-ট্যাঙ্কার মালিকদের বৈঠকে অধরা সমাধান সূত্র, তেল সঙ্কটের মুখে বেশ কয়েকটি জেলা

জানা গিয়েছে, কলকাতা পুরসভার সেন্ট্রাল স্টোরে এখন একজনকে দেওয়ার মতো কোভিশিল্ডের ডোজও নেই। ৮ অগাস্ট সামান্য কিছু ভ্যাকসিন আসার কথা আছে। তবে, ১১ অগাস্টের আগে পর্যাপ্ত পরিমাণে কোভিশিল্ডের ডোজ আসার সম্ভাবনা কম। এদিন রাতে অবশ্য কোভিশিল্ডের ৬ লক্ষ ডোজ আসতে পারে। তবে সেরামিক ইনস্টিটিউটের তরফে নিশ্চিত করে এখনও কিছু জানানো হয়নি। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Greece battles deadly wildfires near Athens and on Evia island

Fri Aug 6 , 2021
At least one person is confirmed dead, and thousands have been forced to flee their homes. Source link

Breaking News

Recent Posts