Abhishek। Abhishek Banerjee condemns attack on TMC in tripura

নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় ‘আক্রান্ত’ তৃণমূল। দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা এবং জয়া দত্তের উপরে হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। গত কয়েকদিন আগরতলায় দলীয় বিভিন্ন কর্মসূচিতে থাকছিলেন তাঁরা। ঘটনার নিন্দা করে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 

টুইটারে অভিষেক (Abhishek Banerjee) লেখেন, ‘ত্রিপুরায় বিজেপির গুন্ডারা প্রকৃত রং দেখিয়ে দিয়েছে। তৃণমূল কর্মীদের উপরে বর্বরোচিত হামলা ত্রিপুরায় বিপ্লব দেব সরকারের গুন্ডারাজ প্রকাশ করে দিল। আপনাদের হুমকি ও আক্রমণ অমানবিকতার প্রমাণ। যা পারেন করুন। তৃণমূল এক ইঞ্চিও জমি ছাড়বে না।’ 

সূত্রের খবর, দলীয় কর্মসূচিতে যোগ দিতে ধর্মনগরে গিয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্ত-সহ ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব। অভিযোগ, রাস্তায় আতর্কিতে তাঁদের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। প্রথমে গাড়িতে ইট মারা হয়। এরপর লাঠি, রড দিয়ে হামলা করা হয়। গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। ইটের আঘাতে আহত হন তৃণমূল নেতারা। পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে সরব তৃণমূল নেতৃত্ব। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ত্রিপুরা বিজেপির সাধারণ সম্পাদক কিশোর বর্মন।  

আরও পড়ুন- বিদ্যুৎ সংশোধনী বিলের প্রতিবাদ, আলোচনা চেয়ে Modi-কে চিঠি Mamata-র

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Tokyo Olympics: Sifan Hassan wins 10,000m gold for third medal of Games

Sat Aug 7 , 2021
Dates: 23 July-8 August Time in Tokyo: BST +8 Coverage: Watch live on BBC TV, BBC iPlayer, BBC Red Button and online; Listen on BBC Radio 5 Live, Sports Extra and Sounds; live text and video clips on BBC Sport website and app. The Netherlands’ Sifan Hassan won the 10,000m […]

Breaking News

Recent Posts