Duare Sarkar: প্রথম দিনেই জমা পড়ল ১৫ লাখ আবেদন, ভিড় সামলাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ নবান্ন-র

নিজস্ব প্রতিবেদন: বিধানসভা নির্বাচনের পর দুয়ারে সরকার-এর প্রথম দিনেই মিলল প্রবল সাড়া। রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে এনিয়ে অভিযোগ এলেও সোমবার দুয়ারে সরকার ক্যাম্প গিয়েছেন ১৫ লাখ মানুষ। শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন ১০ লাখ মানুষ। এমনটাই খবর নবান্ন সূত্রে।

আরও পড়ুন-Duare Sarkar: লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম তুলতে গিয়ে চরম বিশৃঙ্খলা, হাতাহাতি-মারামারিতে অসুস্থ ১০

স্বাস্থ্যসাথী, কন্য়াশ্রী, রূপশ্রী প্রকল্পে আবেদনের পাশাপাশি এবার বেশি চাহিদা ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম লেখানোর উত্সাহ। তাতেই প্রতিটি ক্য়াম্পে বিপুল জন সমাগম হয়ে যায়। নবান্ন সূত্রে খবর, শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনাতেই দুয়ারে সরকারের ক্যাম্প এসেছিলেন ৩ লাখ মানুষ। ফলে অনেক ক্ষেত্রে কোভিড বিধিও মানা যায়নি সেভাবে। পরিস্থিতি দেখে ভিড় সামাল দিতে জেলা প্রশাসনগুলিকে পরিকল্পনা তৈরি নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে। এক্ষেত্র টোকেন সিস্টেমের কথাও বিবেচনা করার কথা বলা হয়েছে।

রাজ্যে মোট ৮৮৬টি দুয়ারে সরকার ক্যাম্প তৈরি করা হয়েছে। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে লক্ষীর ভান্ডার প্রকল্পে। মোট ১০ লক্ষ আবেদন জমা পড়ল লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। তফসিলি জাতি এবং উপজাতির মহিলারা ২৫-৬০ বছর পর্যন্ত বয়সী হলে মাসে এক হাজার টাকা করে পাবেন। জেনারেল কাস্ট এর মহিলারা পাবেন ৫০০ টাকা প্রতি মাসে।

এদিকে, দুয়ারে সরকারের ক্যাম্পের ভিড়ে কোথাও ধস্তাধস্তি, কোথাও ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়ের ঘটনা ঘটেছে। কোথাও বন্ধ করে দিতে হয়েছে ক্যাম্প। এবার বড় আকর্ষণ হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের ফর্ম তুলতে গিয়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হল মালদহের মানিকচক, রতুয়া, হরিশ্চন্দ্রপুরে। ফর্ম তোলাকে কেন্দ্র করে হাতাহাতি মারামারিতে আহত হল শিশু ও মহিলা সহ ১০ জন। পরিস্থিতি সামাল দিতে শেষপর্যন্ত ক্যাম্প বন্ধ করে দিতে বাধ্য হল প্রশাসন। ফর্ম না পেয়ে ফিরে গেলেন বহু মানুষ।

আরও পড়ুন-TMC: ব্যাপক রদবদল তৃণমূলে, জেলা সভাপতির পদ থেকে সরানো হল দলের একাধিক শীর্ষ নেতাকে

বিধানসভা নির্বাচনের প্রচারের সময়েই গৃহবধূদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোমবার ওই প্রকল্পের জন্য ফর্ম দেওয়া শুরু হয় মানিকচক ব্লকের উত্তর চণ্ডীপুর, হরিশ্চন্দ্রপুরে। ওইসব ক্যাম্পে মানুষের ভীড় এতটাই হয় যে ভিড়ের তাপে অসুস্থ হয়ে পড়েন অনেকে। মানিকচক উত্তরচণ্ডীপুরে ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়ে ২ শিশু। এর পরই শিবির বন্ধ করে দেওয়া হয়। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Uganda anti-pornography law dropped after backlash

Mon Aug 16 , 2021
Legislation branded the “anti-miniskirt” law is annulled by Uganda’s Constitutional Court. Source link

Breaking News

Recent Posts