caveat petition in supreme court

নিজস্ব প্রতিবেদন: ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার। এই সম্ভাবনা জোরালো হওয়ায় শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করলেন মামলাকারী আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। 

হাইকোর্টের রায়ে ‘অখুশি’ তৃণমূল নেতৃত্ব। রায় চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার আভাস দিয়েছেন নেতারা। এ দিন দলের সাংসদ সৌগত রায় (Sougata Roy) বলেন,’হাইকোর্টের রায়ে আমি অখুশি। তার কারণ আইনশৃঙ্খলা রাজ্যের ব্যাপার। সেখানে হাইকোর্ট সিবিআই-কে তদন্ত করতে বললে আমার মনে হয় তা রাজ্যের অধিকারে হস্তক্ষেপের সামিল। রাজ্য সরকার না মানলে আপিলে করতে পারে ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্টে। আমি নিশ্চিত যে সব কিছু বিচার করে রাজ্য সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায়,’অত্যন্ত দুর্ভাগ্যজনক। দল নিশ্চিতভাবে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করবে। সরকারও করবে।’   

তৃণমূল যখন শীর্ষ আদালতে যাওয়ার ভাবনাচিন্তা করছে তখন আগেভাগে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন মামলাকারী আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। মামলাকারীদের বাদ দিয়ে যাতে শুনানি না হয় সে জন্য আগাম আর্জি করা হয়েছে। 

বলে রাখি, ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় খুন, ধর্ষণ ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনাগুলির তদন্ত সিবিআই করবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ঘটনার তদন্ত করবে সিট।

আরও পড়ুন- Post Poll Violence: রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য, ইঙ্গিত TMC-র

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

    



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

বাড়ি থেকে বেরিয়ে 'নিখোঁজ', কলকাতার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ মিলল ঝাড়খণ্ডে

Thu Aug 19 , 2021
নিজস্ব প্রতিবেদন: ২ দিন ধরে নিখোঁজ ছিলেন। থানায় ডায়েরিও করেছিলেন পরিবারের লোকেরা। ঝাড়়খণ্ড থেকে উদ্ধার হল কলকাতার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ। পকেটে মিলল মোবাইল ফোন, বাইকের চাবি ও নগদ পাঁচ হাজার টাকা। ঝাড়খণ্ডে কেন গিয়েছিলেন? কীভাবেইবা মৃত্যু? তদন্তে নেমেছে পুলিস। জানা গিয়েছে, মৃতের নাম মহম্মদ সাইফ খান। বাড়ি, পার্কস্ট্রিটে। পেশায় নির্মাণ […]

Breaking News

Recent Posts