অভাবের তাড়নায় বিক্রির পরিকল্পনা? স্থানীয়দের তৎপরতায় উদ্ধার শিশু, আটক বাবা-মা

নিজস্ব প্রতিবেদন: অভাবে তাড়নায় বিক্রির ছক নয় তো? শিশুপুত্রকে ‘দান’ করতে গিয়ে বিপাকে দম্পতি। থানায় খবর দিলেন স্থানীয় বাসিন্দারা। বাবা-মা ও শিশুকে আটক করল পুলিস। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল বেহালার পর্ণশ্রী এলাকায়।

ঘটনাটি ঠিক কী? স্থানীয় সূ্ত্রে খবর, এদিন সকালে পর্ণশ্রীর সরকার মাঠ এলাকার হাজির হন এক দম্পতি। সঙ্গে কোলের শিশু। মহিলার দাবি, লকডাউনে কারণে প্রবল আর্থিক সংকটে পড়েছেন। পরিস্থিতি এমনই যে, চার-পাঁচদিন ধরে কিছু খাননি। খাবার জোটেনি ওই শিশুটিরও! সেকারণেই সন্তানকে দান করে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। এমনকী, শিশুটিকে নিতে এসেছিলেন অন্য মহিলা। আশেপাশের লোকদের সন্দেহ হয়।

আরও পড়ুন: Newtown: নাসার ভুয়ো এজেন্ট! লক্ষাধিক টাকা হাতিয়ে গ্রেফতার মহিলা

তারপর? যে মহিলা শিশুটিকে নিতে এসেছিলেন, তাঁকে ঘিরে ধরে রীতিমতো জেরা করতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ওই মহিলা নাকি জানান, পাঁচ হাজার টাকা নাকি শিশুটি নিতে এসেছেন! এদিকে আবার ছেলে কবে জন্মেছে, তা জানাতে পারছিলেন না বাবা-মা! শেষপর্যন্ত খবর দেওয়া হয় পর্ণশ্রী থানায়। তিনজনকেই আটক করে থানায় নিয়ে যায় পুলিস। আসল ঘটনাটি কী? খতিয়ে দেখা হচ্ছে।  

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Simone Biles and mental health focus: 'I wouldn't change anything for the world'

Fri Aug 20 , 2021
Four-time Olympic gold medallist Simone Biles says she “wouldn’t change anything for the world” because she “gave an outlet for athletes to speak up about their mental health”. The American said she needed to “focus on my mental health”” after pulling out of the women’s gymnastics team final at the […]

Breaking News

Recent Posts