Nagerbazar: চারতল থেকে দেওরকে ধাক্কা মেরে ফেলে দিল বৌদি! তুলকালাম নাগেরবাজারের আবাসনে

নিজস্ব প্রতিবেদন: নাগেরবাজারে এক যুবককে বাড়ির ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তার বৌদির বিরুদ্ধে। সাতসকালে এনিয়ে তোলপাড় নাগেরবাজারের এক আবাসন।

আরও পড়ুন-Third Wave: একদিনেই ৪-৫ লক্ষ ছোঁবে Corona আক্রান্ত! কেন্দ্রকে সতর্ক করল Niti Aayog

স্থানীয় সূত্রে খবর, শুভম চক্রবর্তী(১৮) নামে ওই যুবকের উপরে অত্য়াচার চালাতো তার বৌদি ও দাদা। শুভমের বাবা শিবু চক্রবর্তী মানসিক রোগী। বর্তমানে একটি মানসিক চিকিত্সাকেন্দ্রে চিকিত্সাধীন রয়েছেন তিনি। প্রতিবেশীদের দাবি, ওই যুবককে জোর করে ছাদে নিয়ে যায় তার বৌদি। সকালে প্রতিবেশীরা ভারী কিছু পড়ার শব্দ পেয়ে বেরিয়ে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে শুভম।

কী ধরনের অত্যাচার? প্রতিবেশীদের দাবি, শুভমকে দিয়ে বাড়ির সব কাজ করাতে বাধ্য করতো তার বৌদি। আজ সকালে শুভমকে জোর করে ছাদে নিয়ে যায় বৌদি। তার পর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পড়ে আহত শুভমকে দেখে তার বৌদির বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন প্রতিবেশীরা।

আরও পড়ুন‘চাকরি ও জীবনের সুরক্ষা দিলে অবশ্যই ফেরত যাব আফগানিস্তানে’: বললেন কাবুল ফেরত তমাল

গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দমদম থানার পুলিস। তারাই ওই যুবকের বৌদিকে উদ্ধার করে নিয়ে যায়। আহত যুবককে আর জি কর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Hours without food or water in Kabul airport 'hell'

Mon Aug 23 , 2021
An Afghan man who worked for the British army tells the BBC he and his family cannot get through the crowds. Source link

Breaking News

Recent Posts