চিকিৎসা করাতে এসে রহস্যমৃত্যু! হোটেলে মিলল বাংলাদেশি নাগরিকের দেহ

নিজস্ব প্রতিবেদন: চিকিৎসা করাতে এসেছিলেন এ শহরে। পার্ক সার্কাসের একটি হোটেল মিলল বাংলাদেশি নাগরিকের দেহ। খুন নাকি আত্মহত্যা? তদন্তে নেমেছে পুলিস। 

জানা গিয়েছে, মৃতের নাম তনবীর নইম। হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। ২৮ এপ্রিল মেডিক্যাল ভিসায় বাংলাদেশ থেকে এসেছিলেন কলকাতায়। পার্ক সার্কাসের একটি হোটেলে থাকছিলেন তনবীর। প্রতিদিন সকালেই ঘুম ওঠে হোটেল থেকে বেরিয়ে যেতেন। এদিন বেলা গড়িয়ে গেলেও কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি তাঁর। হোটেলের এক কর্মী চা নিয়ে গিয়েছিলেন। কিন্তু অনেক ডাকাডাকির পরেও ঘরের দরজা খোলেননি ওই বাংলাদেশি নাগরিক। শেষপর্যন্ত খবর দেওয়া হয় পার্ক সার্কাস থানায়।

আরও পড়ুন: Fake Vaccine Case: দেবাঞ্জন-সহ ৮ অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ কলকাতা পুলিসের

তারপর? দরজা ভেঙে হোটেলের ঘরে ঢোকেন পুলিসকর্মীরা। দেখা যায়, ঘরের মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তনবীর।  হাসপাতাল নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বুধবার রাতে খাবারের অর্ডারও দেননি তিনি। কীভাবে মারা গেলেন? তা স্পষ্ট নয়। তদন্তে নেমেছে পুলিস। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Dilip। Dilip Ghosh makes it clear bjp doesnot want by election in state

Thu Aug 26 , 2021
নিজস্ব প্রতিবেদন: এখনই উপনির্বাচন চায় না বিজেপি (BJP)। বৃহস্পতিবার এ কথা স্পষ্ট করে দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন,’সরকার যে পরিস্থিতি তৈরি করেছে তা বুঝিয়ে দিচ্ছে নির্বাচন হতে পারে না। নইলে পুরসভার ভোট হত। বিয়েবাড়িতে ৫০০ লোক খাওয়ানোর ইচ্ছা আছে অথচ ৫০-র বেশি অনুমতি নেই। স্কুল-কলেজ, লোকাল ট্রেন বন্ধ। লোকের […]

Breaking News

Recent Posts