‘সেক্স চেঞ্জ’ করাতে দু’দুবার পুরুষাঙ্গ, কাঠগড়ায় কলকাতার হাসপাতাল। Transgender is facing trouble during sex change operation in kolkata hospital

নিজস্ব প্রতিবেদন: গাজলের মৌমিতা ঠাকুর (নাম পরিবর্তিত) হতে চেয়েছিলেন সিড ঠাকুর। রূপান্তরকামী পুরুষ হওয়ার ইচ্ছায় বাধা হয়েছে নানা ঝড়ঝাপটা। সে সব পেরিয়ে হাসপাতালেও পৌঁছেছিলেন মৌমিতা ওরফে সিড। কিন্তু সেখানে গিয়ে চরম মানসিক ও শারীরিক হয়রানির শিকার হয়েছেন বলে তাঁর অভিযোগ। শরীরে দ্বিতীয়বার পুরুষাঙ্গ প্রতিস্থাপন করা হলেও তা সফল হয়নি। সোমবার অস্ত্রোপচার করে তা বাদ দেবেন চিকিৎসকরা। ঘটনায় আরও একবার রূপান্তরকামীদের প্রতি অবহেলার চিত্র প্রকট হচ্ছে বলে মত অনেকের।

কলকাতার এক বেসরকারি হাসপাতালে শুয়ে সিড ভাবছেন, আদৌ প্রাণে বাঁচব তো? এখনও পর্যন্ত ৩টি অস্ত্রোপচার হয়েছে তাঁর। হাত ও পায়ের মাংস কেটে দু’দুবার তৈরি করা হয়েছে পুরুষাঙ্গ। কিন্তু, তা বিফল হয়েছে। দ্বিতীয়বার তৈরি করা পুরুষাঙ্গও বাদ দেওয়া হবে সোমবার। কারণ তাতে সমস্যা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সিডের লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে প্রথম পর্যায়ের অপারেশন হয়ে গিয়েছিল। ১৮ অগাস্ট দ্বিতীয় ধাপের অপারেশন পুরুষাঙ্গ তৈরি করার কথা ছিল। অস্ত্রোপচারের পর পুরুষাঙ্গ তৈরিও করা হয়। সিডের অভিযোগ, অস্ত্রোপচারের পর তাঁর নতুন পুরুষাঙ্গ দেখতে আসেন নার্সরা। প্রায় গিনিপিগের মতো আচরণ করা হচ্ছে। বালিশ ফেলে দেওয়ায় তা নষ্ট হয়ে যায়। সোমবার অস্ত্রোপচার করে বাদ দেওয়া হচ্ছে দ্বিতীয়বার প্রতিস্থাপন করা পুরুষাঙ্গটি। চিকিৎসকদের দাবি, এটা কারণ নয়। সিডের কথায়,’তিন-তিনটি অস্ত্রোপচার হয়েছে। আমি প্রচণ্ড লড়াই করেছি। বোঝাতে পারব না কী ঘটেছে।’ 

ওই হাসপাতালের চিকিৎসকের দাবি, আমার তরফ থেকে এক চুলও গাফিলতি আছে বলে মনে করি না। আর পাঁচটা রোগীকে যেভাবে ১০০ শতাংশ দিয়ে চিকিৎসা করছি, সেটাই এক্ষেত্রে করেছি। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

 আরও পড়ুন- Post Poll Violence: প্রথম গ্রেফতারি CBI-র, চাপড়ায় BJP কর্মীর খুনে গ্রেফতার ২

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

   



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Europe migrant crisis: More than 500 people rescued off Italian island

Sat Aug 28 , 2021
Italian coastguards rescue 539 people from a small fishing boat believed to have set off from Libya. Source link

Breaking News

Recent Posts