Kamya Punjabi Shares A Video Of Crazy Dancing Sessions With Hubby Shalabh Dang At A Club

নিজস্ব প্রতিবেদন : এবছরের শুরুর দিকেই সাতপাকে বাঁধা পড়েছেন টেলি অভিনেত্রী কাম্য পাঞ্জাবি ও শালভ ডাং। বিয়ের পর থেকে স্বামী শালভ ডাং-এর সঙ্গে জমিয়ে সংসার করছেন কাম্য। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে কাম্য ও শালভের নাচের একটি ভিডিয়ো। যেখানে স্বামী শালভের সঙ্গে জমিয়ে নাচতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

কাম্য-র পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে ‘আপকে আনজানে সে’ গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে কাম্য ও শালভকে। যেটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ”শোনো এটা তোমার জন্য… ”

আরও পড়ুন-মানালিতে পাহাড়ের কোলে পরিবারের সকলকে নিয়ে পিকনিকে যে সাধারণ পাহাড়ি কন্যা হয়ে উঠলেন কঙ্গনা

২০২০-র ১০ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন টেলি অভিনেত্রী কাম্য পাঞ্জাবি ও শালভ ডাং। তাঁদের বিয়েতে শুধুমাত্র দুই পরিবারের আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। তাঁদের রিসেপশন পার্টিতে মুম্বই ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রির তারকারাও উপস্থিত ছিলেন। রিসেপশন পার্টিতেও জমিয়ে সেলিব্রেট করতে দেখা যায় কাম্যা, শালভ ও তাঁর বন্ধুদের।

আরও পড়ুন-”সুশান্তের মৃত্যুর সঙ্গে সূরজ পাঞ্চোলির কোনও সম্পর্ক নেই”, ছেলের হয়ে দাবি আদিত্য ও জারিনার!

‘পিঙ্কভিলা’কে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে নানান কথা শেয়ার করেছিলেন কাম্যা ও শালভ।

প্রসঙ্গত, লকডাউনের পরবর্তী সময় কাম্য পাঞ্জাবি ইতিমধ্যেই টেলি ধারাবাহিক ‘শক্তি – অস্তিত্ব কে এহসাস কি’ শ্যুটিং শুরু করেছেন। প্রসঙ্গত, ২০০৩ সালে বান্টি নেগি-র সঙ্গে বিয়ে হয়েছিল কাম্যর, তাঁদের একটি মেয়েও রয়েছে। তবে ২০১৩ সালে কাম্যর সেই বিয়ে ভেঙে যায়। শালভ ডাং-এর সঙ্গে এবছরই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন কাম্য।

আরও পড়ুন-”সুশান্ত জীবিত থাকাকালীন প্রকাশ্যে অপমান করেছেন”, KRK-কে বয়কটের ডাক মিলাপ, মনোজদের



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ভিডিয়ো: শত্রুকে বার্তা, আবার নিমুতে সিন্ধু দর্শন পুজো নরেন্দ্র মোদীর

Sat Jul 4 , 2020
শুক্রবার নিমুতে ফরওয়ার্ড ব্রিগেড পোস্টে সিন্ধু দর্শন পুজো করেন প্রধানমন্ত্রী। Source link

Breaking News

Recent Posts