নদিয়ার চাপড়ায় BJP কর্মী খুনে CBI-র হেফাজতে আরও ২

নিজস্ব প্রতিবেদন: ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে যেদিন সুপ্রিম কোর্টে গেল রাজ্য, সেদিনই নদিয়ায় চাপড়ায় বিজেপি কর্মী ধর্ম মণ্ডলকে খুনের অভিযোগে আরও ২ জনকে হেফাজতে নিল সিবিআই। চাকদহে বিজেপি কর্মীকে খুন-সহ আরও তিন মামলাও দায়ের করা হল।

ঘটনাটি ঠিক কী? জানা গিয়েছে, গত ১৪ মে বিজেপি কর্মী সঞ্জিৎ মণ্ডলকে বাড়ি থেকে বের করে মারধর করছিল দুষ্কৃতীরা। তাঁকে বাঁচাতে যান বাঁচাতে যান সৌরভ মণ্ডল ও ধর্ম মণ্ডল। তাঁদের উপরেও লাঠি-বাঁশ নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। পরে হাসপাতালে মৃত্যু হয় ধর্ম মণ্ডলের। গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূলের লোকেরাই খুন করেছে বিজেপি কর্মীকে। ১২-১৩ জনের বিরুদ্ধে থানায় দায়ের হয় এফআইআর। কিন্তু পুলিস ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। 

আরও পড়ুন: BJP: উত্তরবঙ্গে গরহাজির ৫ বিধায়ক; Dilip-র ‘অনুমতি’ ছাড়া কেন বৈঠক? প্রশ্ন গেরুয়াশিবিরে

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে ‘ভোট পরবর্তী হিংসা’ (Post Poll Violence) মামলায় গুরুতর অভিযোগের তদন্ত শুরু করেছে সিবিআই (CBI)। নদিয়ার চাপড়ায় বিজেপি কর্মী ধর্ম মণ্ডলকে খুনের মামলায় ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, এই ঘটনায়  কালু শেখ ও বিভাস বিশ্বাস নামে আরও ২ আত্মসমপর্ণ করেছেন। তাঁদেরকে হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থা।  এদিকে ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করল তারা। কেন? রাজ্যের দাবি, সিবিআইয়ের কাছ থেকে নিরপেক্ষ তদন্ত আশা করা যায় না। বরং কেন্দ্রের নির্দেশে তৃণমূলকর্মীদের ফাঁসানো চেষ্টা চলছে। শুনানির দিন ধার্য হয়নি এখনও।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Afghanistan: Unknown number of people left behind in Afghanistan, says Dominic Raab

Wed Sep 1 , 2021
Certainly, as Parliament returns next week, questions for Mr Raab on key issues like how many people are left behind, how the government plans to get them out, and why ministers were taken by surprise by the speed of the Taliban’s takeover will not go away until concrete answers are […]

Breaking News

Recent Posts