ভবানীপুরে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা, উত্তরবঙ্গ সফর বাতিল মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: জল্পনা চলছিলই। রাজ্যে যেদিন উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন, সেদিনই উত্তরবঙ্গ সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী। কেন? নবান্ন সূত্রে খবর, ভবানীপুরে কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রার্থী। সেকারণেই ভোটের আগে আর কোনও সরকারি অনুষ্ঠানে যোগ দিতে চান না তিনি। ভোট মিটলে যাবেন উত্তরবঙ্গ।

২০১৯-র লোকসভা ভোটে সবকটি আসনে জিতেছিল বিজেপি। ২ বছর পর, একুশের বিধানসভা ভোটে ছবিটা বদলে গেল। উত্তরবঙ্গে এবার ভালো ফল করেছে তৃণমূল। তৃতীয়বার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত হয়ে গিয়েছিল। ঠিক ছিল, ৬ অগাস্ট, সোমবার থেকে কলকাতা থেকে উত্তরবঙ্গ রওনা দেবেন তিনি। ফিরবেন  ৯ অগাস্ট। উত্তরকন্যা প্রশাসনিক বৈঠক-জেলার প্রশাসনিক কর্তাদের ভার্চুয়াল মিটিং, তিনদিনের সফরে ঠাসা কর্মসূচি ছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। এমনকী, প্রয়োজনে কোনও কোনও এলাকা যাওয়ারও সম্ভাবনা ছিল।

আরও পড়ুন: Koo (কু) তে যোগ দিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস

তাহলে? ভবানীপুর-সহ রাজ্যের সাতটি কেন্দ্রে দ্রুত ভোটের দাবিতে একাধিক কমিশনের কাছে দরবার করেছে তৃণমূল। জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। অবেশেষে এদিন ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন ও সামশেরগঞ্জ, জঙ্গিপুরে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল কমিশন। ভবানীপুর থেকে নির্বাচিত বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করেছেন। ওই কেন্দ্রে এবার প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী নিজেই। নবান্ন সূত্রে খবর, ভোটের আগে আর সরকারি অনুষ্ঠান বা কর্মসূচিতে যোগ দিতে চান না মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেকারণেই তড়িঘড়ি উত্তরবঙ্গ সফর বাতিল করে দিলেন তিনি।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ভবানীপুরে নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি শুরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Sat Sep 4 , 2021
নিজস্ব প্রতিবেদন: আগামী ৩০শে সেপ্টেম্বর হতে চলেছে ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন। আরও একবার পশ্চিমবঙ্গের নির্বাচনী পরীক্ষায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন ঘোষণা হওয়ার পরেই ভবানীপুরে শুরু হয়ে গেছে তৃণমূল কর্মীদের তোড়জোড়।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১-এর নির্বাচনে তাঁর গড় হিসেবে পরিচিত ভবানীপুর কেন্দ্রের পরিবর্তে নন্দীগ্রাম থেকে লড়ার সিদ্ধান্ত নেন। তৃণমূল ছেড়ে […]

Breaking News

Recent Posts