আমি অকৃতদার, পিছুটান নেই, CID-তলবে মুখ খুললেন বিরোধী দলনেতা। suvendu adhikari’s reaction on cid case

নিজস্ব প্রতিবেদন: প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর রহস্যমৃত্যুর ঘটনায় শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) সোমবার ভবানীভবনে তলব করেছে সিআইডি (CID)। সরাসরি এই প্রসঙ্গ না তুলে রবিবার শিক্ষক দিবসের মঞ্চ থেকে রাজ্যের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। 

শিক্ষক দিবস উপলক্ষে তমলুকে গেরুয়াপন্থী শিক্ষক-শিক্ষিকাদের অনুষ্ঠানে এ দিন শুভেন্দু (Suvendu Adhikari) বলেন,’এখানে ক্ষুদিরাম বসু পড়াশুনো করেছে। এটা রত্নগর্ভার জেলা। এই জেলার শিক্ষক-শিক্ষিকা আপনারা। ভয় পাবেন না। মাথা নীচু করবেন না। আমাকে প্রতিদিন ভয় দেখায়। কী করবে? কোনও পিছুটান নেই। আমি অকৃতদার। খালি আমার বাবা-মা যাতে সুস্থ থাকে সেই দিকে নজর রাখতে হয়। কিছু করতে পারবে না।’ 

সিআইডি সূত্রের খবর, বিরোধী দলনেতাকে সোমবার বেলা ১১টায় ভবানীভবনে ডাকা হয়েছে। তাঁর জন্য তৈরি রাখা হয়েছে ৪৩ পাতার প্রশ্নপত্র। জিজ্ঞাসাবাদ করবেন ৫ সদস্যের তদন্তকারী দল। শুভেন্দুর ব্যক্তিগত গাড়ির চালক শম্ভু মাইতিকেও ডাকা হয়েছে। 

বলে রাখি, ২০১৩ সালে ১৩ অক্টোবর কাঁথির পুলিস ব্যারাকে মাথায় গুলি লাগে শুভেন্দুর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী ওরফে বাপির। পর দিন হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ঘটনার আড়াই বছর পরে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী সুপর্ণা।

আরও পড়ুন- Coal Case: কলকাতার কেস আমাকে ডেকে পাঠিয়েছে দিল্লিতে, রাজধানীর পথে Abhishek

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ছাত্র-শিক্ষক দ্বন্দ্ব গড়াল কলকাতা হাইকোর্ট পর্যন্ত!।Bengali philosopher Jadunath Sinha claimed that parts of his 1922 doctoral thesis, Indian Psychology of Perception, published in 1925, copied by his teacher Radhakrishnan into the chapter on 'The Yoga system of Patanjali' in his book Indian Philosophy II

Sun Sep 5 , 2021
নিজস্ব প্রতিবেদন: দুই দার্শনিকে লড়াই। আসলে বলা উচিত– এ বড় কঠিন ঠাঁই/গুরুশিষ্যে দেখা নাই! কেননা, এ তো গুরুশিষ্যেরই সংঘাত। ছাত্র-শিক্ষকে মামলা-মোকদ্দমা। সর্বপল্লী রাধাকৃষ্ণণের নিষ্কলুষ কেরিয়ারে একটিই কলঙ্কদাগ– তাঁর ছাত্র তাঁরই বিরুদ্ধে ‘চৌর্যবৃত্তি’র অভিযোগ এনেছিলেন! যদিও সর্বপল্লী সে অভিযোগ দৃঢ়তার সঙ্গে অস্বীকার করেছিলেন। পরে এ নিয়ে তাঁদের মধ্যে চলতে থাকা মামলা-মোকদ্দমার […]

Breaking News

Recent Posts