Anirban Bhattacharya take a dig on Kalankini Radha Song controversy

নিজস্ব প্রতিবেদন : Netflix-এ সম্প্রতি মুক্তি পেয়েছে অনুষ্কা শর্মা প্রযোজনা সংস্থার ওয়েব সিরিজ ‘বুলবুল’। যেখানে ব্যবহার করা হয়েছে একটি জনপ্রিয় বাংলা লোকসঙ্গীত। কিছু লোকজনের অভিযোগ, ‘বুলবুল’-এ ‘কলঙ্কিনী রাধা’ গান ব্যবহার করে হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত করা হয়েছে। কিছু নেটিজেন এই দাবিতে নেটফ্লিক্স বয়কট-এর দাবিও তুলেছেন। ‘বুলবুল’-এ ‘কলঙ্কিনী রাধা’ যে বিতর্ক নিয়ে চলছে, সোশ্যাল মিডিয়ায় তারই জবাব দিয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। 

আপত্তির কারণ, ‘কলঙ্কিনী রাধা’ গানে ‘কলঙ্কিনী রাধা’ ও ‘কানু হারামজাদা’ এই দু’টি শব্দের ব্যবহার। এই দুটি শব্দের মাধ্যমে রাধা-কৃষ্ণকে অপমান করা হয়েছে বলে মনে করছেন একদল লোকজন। আর অনুষ্কা শর্মা তাঁর প্রযোজনা সংস্থার ওয়েব সিরিজ  ‘বুলবুল’-এ এই গান ব্যবহার করে হিন্দুধর্মকে অপমানের রশদ জুগিয়েছেন বলে অভিযোগ।  ‘কলঙ্কিনী রাধা’ গানের একটি লাইন পরিবর্তন করে অভিযোগকারীদের জবাব দিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। অভিনেতা লিখেছেন, ” ও কি ও….গরবিনী রাধা…কদম ডালে বসে আছে…কানু সাহেবজাদা…এবার ঠিক আছে ? শুধু লাইন পরিবর্তনই নয়, বাংলা হ্যাজট্যাগে অনির্বাণ লিখেছেন, #ভাবাবেগম্যাটার্স।

আরও পড়ুন-”সুশান্তের মৃত্যুর সঙ্গে সূরজ পাঞ্চোলির কোনও সম্পর্ক নেই”, ছেলের হয়ে দাবি আদিত্য ও জারিনার!

অনির্বাণের এই পোস্টের নিচে তাঁর সমর্থনে মুখও খুলেছেন কিছু বাঙালি।

আরও পড়ুন-”সুশান্ত জীবিত থাকাকালীন প্রকাশ্যে অপমান করেছেন”, KRK-কে বয়কটের ডাক মিলাপ, মনোজদের

প্রসঙ্গত, ২৪ জুন নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘বুলবুল’ ওয়েব সিরিজটি। যেখানে পাওলি দাম ছাড়াও একাধিক বাঙালি অভিনেতা, অভিনেত্রী অভিনয় করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Raw honey benefits: উপকার অনেক তাই খান, কাঁচা মধু আর সাধারণ মধুর তফাত জানেন তো? - what makes raw honey different from regular honey, know its benefits

Sat Jul 4 , 2020
মৌমাছির তৈরি মৌচাকে যে মধু থাকে, সেটিই কাঁচা মধু বা ‘র হানি’। বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ মধু প্রক্রিয়াজাত হয় গরম করে। এই দুই মধুর মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। বিশেষ করে দুটির গুণগত মান ভিন্ন। জেনে নিন, কোনটা বেশি উপকারী।   Source link

Breaking News

Recent Posts